ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

হোমনায় তদন্তের নামে ৭৮ বছরের বৃদ্ধাকে থানার ছাদে নিয়ে এসআইয়ের হাতে বৃদ্ধা মা অপমানিত


তপন সরকার, হোমনা photo তপন সরকার, হোমনা
প্রকাশিত: ৫-৫-২০২৬ দুপুর ১:৪

কুমিল্লার হোমনায় তদন্তের নামে ৭৮ বছর বয়সী এক বৃদ্ধাকে থানার ছাদে নিয়ে জিজ্ঞাসাবাদের অভিযোগ উঠেছে হোমনা থানার উপ পুলিশ পরিদর্শক এসআই  তাপস কুমার সরকারের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভিডিওকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, উপজেলার শ্রীমদ্দি গ্রামের মৃত শহিদ উল্লাহর স্ত্রী শামসুলের নেছা (৭৮) পারিবারিক বিরোধ সংক্রান্ত বিষয়ে মারামারির ঘটনা উল্লেখ করে শনিবার (২ মে) তারিখ হোমনা থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে মামলার তদন্ত কর্মকর্তা  তাপস কুমার সরকার বৃদ্ধাকে থানায় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। 

এ ঘটনায় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়। ভিডিওতে বৃদ্ধাকে অসহায় অবস্থায় দেখা যায়। সেখানে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার হাতে সিগারেট নিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করে বলতে শোনা যায়, মামলা করে কী করবেন, আপনিই তো ঘটনাটি বাড়িয়েছেন। সামাজিকভাবে মিটমাট করে ফেলেন। এমন বক্তব্য জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে।

ভুক্তভোগী বৃদ্ধার অভিযোগ তাকে থানার ছাদে ডেকে নিয়ে অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করা হয় এবং ভয়ভীতি প্রদর্শন করা হয়। এমনকি এক পর্যায়ে তাকে একটি রাজনৈতিক দলের ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার কাছ থেকে এমন আচরণ অপ্রত্যাশিত বলেও তিনি বলে করেন। এদিকে এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। 

এ বিষয়ে অভিযুক্ত এসআই তাপস কুমার সরকারের সঙ্গে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) টমাস বড়ুয়া জানান, বিষয়টি উর্ধত্মন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। অবশ্যই তদন্ত সাপেক্ষেনআইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এমএসএম / এমএসএম

উলিপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যার ৭ ঘণ্টার মধ্যে নাতি গ্রেপ্তার, পুকুর থেকে ছুরি উদ্ধার

দীর্ঘ ৯ বছর পর কুয়াকাটায় বিচ কার্নিভাল: সার্বিক প্রস্তুতি পরিদর্শন করলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন

ধামইরহাটে খাদ্য বান্ধব ডিলার রওশন রেজা বাবুর সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান

কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল

‎সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি

কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, নিখোঁজ মা: ঘটনাস্থলে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর