টানা ঝড়-বৃষ্টিতে কুড়িগ্রামে বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক
উত্তরের জেলা কুড়িগ্রাম এর রাজারহাট উপজেলায় টানা কয়েকদিনের ঝড় ও ভারী বৃষ্টিপাতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ফসল ঘরে তোলার ঠিক আগ মুহূর্তে এমন দুর্যোগে উপজেলার হাজারো কৃষক পড়েছেন চরম অনিশ্চয়তায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলায় কয়েকদিন ধরে চলা বৃষ্টিপাত ও দমকা হাওয়ার কারণে পাকা ধান পানিতে তলিয়ে গেছে। কৃষি অফিস সূত্রে জানাযায় এবছর প্রায় ৭ হেক্টর জমিতে ধান চাষ করা হয়েছিল। অনেক জমিতে ঝড়ে ধানের শীষ মাটিতে লুটিয়ে পড়েছে। এতে ফলন মারাত্মকভাবে কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, পুরো মৌসুমজুড়ে নানা প্রতিকূলতা মোকাবিলা করে তারা ধান চাষ করেছিলেন। কিন্তু শেষ সময়ে প্রাকৃতিক দুর্যোগে সবকিছু ভেস্তে গেছে।
কৃষক মন্টু মিয়া বলেন,অনেক কষ্ট করে ধান চাষ করে ছিলাম, কিন্তু বৃষ্টিতে সব ধান নষ্ট হয়ে গেছে। কি করবো বুঝতে পারছি না।অনিশ্চয়তায় দিন কাটাচ্ছি।
অপরদিকে আর এক কৃষক জাহেরুল ইসলাম বলেন,টানা ঝর-বৃষ্টিতে সব শেষ হয়ে গেছে। ধান কাটার জন্য প্রস্তুতি নিয়ে ছিলাম এখন সেই ধান পানির নিচে তলিয়ে গেছে। লোন করে চাষাবাদ করছিলাম, এখন সেই টাকা কীভাবে শোধ করবো জানি না।
স্থানীয়দের মতে, এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের টিকিয়ে রাখতে জরুরি ভিত্তিতে সরকারি সহায়তা প্রয়োজন। প্রণোদনা, উন্নত বীজ ও আর্থিক সহায়তা ছাড়া কৃষকদের ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে যাবে।
এ বিষয়ে রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী জানান, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ জানার কাজ চলছে। তিনি বলেন, কৃষকদের সহায়তার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। তবে দ্রুত পানি নেমে গেলে কিছু জমির ক্ষতি আংশিক পুষিয়ে নেওয়া সম্ভব হতে পারে।
ভুক্তভোগীরা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার
কালকিনিতে ওষুধ কোম্পানির ম্যানেজারের বসতবাড়ি ভাংচুর: আহত-১
গোপালগঞ্জে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
খাদ্য গুদামে অনিয়ম হলে, কঠোর ব্যবস্থা নেয়া হবে: খাদ্যমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র রাতভর অভিযান: ৫০২ বোতল এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ১
দুর্গাপুর উপজেলার সদর ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান বোরহান উদ্দিন
মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় সেবা পৌঁছে দিতে সেবাকুঞ্জ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে- প্রতিমন্ত্রী মীর হেলাল
আদমদীঘি কড়ই আলিম মাদরাসা একাডেমি ভবন নির্মানে দেড় কোটি টাকা বরাদ্দ
কওমি ছাত্ররা সরে দাঁড়ালেও শিল্পকলায় অনুষ্ঠান করতে পারছে না এনসিপি
শাহজাদপুরে পূরবী থিয়েটারের ৬ষ্ঠ বাংলা লোকনাট্য উৎসব অনুষ্ঠিত
আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি, প্রতারণার মামলায় জেলে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু
রায়গঞ্জে নজরুল বর্ষে পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত