সুবর্ণচরে সড়কে আগুন জ্বালিয়ে ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ছাত্রদলের নবগঠিত কমিটিকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়েছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ, বিক্ষোভ মিছিলের মতো কর্মসূচি পালন করা হয়।
সোমবার (৪ মে) বিকেলে সুবর্ণচর উপজেলার রব্বানিয়া মাদ্রাসার সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। মিছিলটি চর জব্বর থানার মোড়ে গিয়ে সড়ক অবরোধে রূপ নেয়। এ সময় টায়ার জ্বালিয়ে সড়কে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভ সমাবেশে পদবঞ্চিত নেতাকর্মীরা অভিযোগ করেন, ত্যাগী ও রাজপথের কর্মীদের বাদ দিয়ে ব্যক্তিগত অনুসারীদের দিয়ে ‘পকেট কমিটি’ গঠন করা হয়েছে। এতে প্রকৃত কর্মীরা বঞ্চিত হয়েছেন এবং তৃণমূল পর্যায়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দাবি করেন, ছাত্রদলের ইতিহাসে এমন বিতর্কিত কমিটি আগে হয়নি। বিক্ষোভ শেষে নেতাকর্মীরা সুবর্ণচর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
এসময় উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলী আহসান মোহাম্মদ তারেক, সাবেক সদস্য সচিব মামুন হাসান রোহান, সৈকত সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব তানভীর আহমেদ পলক'সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার