ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

প্রস্তাব ফিরিয়ে দিলো ফিফা, ভারতে বিশ্বকাপ দেখা নিয়ে শঙ্কা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫-৫-২০২৬ দুপুর ১:১৮

ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাস খানেক বাকি। ইতোমধ্যে সূচিও প্রকাশিত হয়েছে। বড় দর্শক বাজার ভারতে খেলা দেখা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। জানা গেছে, রিলায়েন্স-ডিজনির যৌথ ২ কোটি ডলারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিফা। ফলে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলোর একটি ভারতে কোটি কোটি দর্শক বিশ্বকাপ দেখা থেকে বঞ্চিত হতে পারেন—এমন আশঙ্কা তৈরি হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফিফার চাওয়া অর্থের তুলনায় এই প্রস্তাব অনেক কম হওয়ায় আলোচনা অচলাবস্থায় রয়েছে। একই সময়ে সনি গ্রুপ সম্প্রচারস্বত্ব নিয়ে আলোচনা করলেও শেষ পর্যন্ত কোনো প্রস্তাব দেয়নি।

শুধু ভারত নয়, চায়নাতেও এখনো সম্প্রচারস্বত্ব চূড়ান্ত হয়নি। অথচ ২০২২ বিশ্বকাপে ডিজিটাল ও সামাজিক মাধ্যমে মোট দর্শনঘণ্টার প্রায় অর্ধেকই এসেছিল চীন থেকে—ফিফার তথ্য অনুযায়ী যা ছিল ৪৯.৮ শতাংশ।

ফিফা জানিয়েছে, বিশ্বের ১৭৫টির বেশি অঞ্চলে সম্প্রচার চুক্তি সম্পন্ন হয়েছে। তবে ভারত ও চীনের মতো বড় বাজারে আলোচনা এখনো চলমান এবং এ বিষয়ে বিস্তারিত প্রকাশ করা যাচ্ছে না।

২০২৬ বিশ্বকাপ শুরু হবে ১১ জুন। হাতে সময় খুবই কম—এই সময়ের মধ্যে চুক্তি, সম্প্রচার অবকাঠামো প্রস্তুত এবং বিজ্ঞাপন বিক্রির কাজ শেষ করতে হবে। ভারতের ক্ষেত্রে শুরুতে ফিফা ২০২৬ ও ২০৩০ বিশ্বকাপের জন্য প্রায় ১০ কোটি ডলার চেয়েছিল। যদিও পরে তা কিছুটা কমানো হয়, তবে ২ কোটি ডলারের প্রস্তাবে রাজি হয়নি তারা। ২০২২ বিশ্বকাপে ভারতের সম্প্রচারস্বত্ব প্রায় ৬ কোটি ডলারে কিনেছিল রিলায়েন্সের তৎকালীন মিডিয়া ইউনিট।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপের ম্যাচগুলো ভারতের সময় অনুযায়ী গভীর রাতে হওয়ায় দর্শকসংখ্যা তুলনামূলক কম হতে পারে—এ কারণেই কম দামে স্বত্ব কিনতে চায় ভারতীয় প্রতিষ্ঠানগুলো। সব মিলিয়ে, বড় দুটি বাজার—ভারত ও চীন নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্বকাপের বৈশ্বিক সম্প্রচার পরিকল্পনায় অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে।

এমএসএম / এমএসএম

আনচেলত্তির ব্রাজিলের আসল পরীক্ষা আজ

বিশ্বকাপের মহারণ আজ: ব্রাজিল বনাম জাপান, কার হাসি ফুটবে শেষ পর্যন্ত?

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, হৃদয়-অমিতের অভিষেক

গ্রুপ পর্ব শেষ, নক আউটে উঠলো কারা

মেসির রেকর্ড গোলে নকআউটের আগে শতভাগ জয় আর্জেন্টিনার

বিশ্বরেকর্ড করলেন লিওনেল মেসি

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডানের ম্যাচ

দেম্বেলের এমন হ্যাটট্রিক ৩২ বছর পর প্রথম

গোল উদযাপনেও কেন শান্ত থাকেন, জানালেন স্কালোনি

ভাগ্যের কাছে আটকে গেল ইরান, নকআউটে খেলার সমীকরণ কী?

বিশ্বকাপের শহরে বাংলাদেশের অধিনায়ক

যে যাদুতে বিশ্বকাপে সাফল্য পাচ্ছে ব্রাজিল

মিডফিল্ডার হয়েও কেন ২ নম্বর জার্সি পরেন নরওয়ের ফুটবলার