ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

আর ৩৭ দিন বাকি : আফ্রিকার উত্থান


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫-৫-২০২৬ দুপুর ১:১৯

চলছে ফিফা বিশ্বকাপের ক্ষণগণনা। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে চলবে ৪৮ দলের ফুটবল যুদ্ধ। আর বাকি ৩৭ দিন। ফিফা প্রতিদিনের পরিসংখ্যানমূলক প্রতিবেদনের মাধ্যমে ক্ষণগণনা করছে।

ফুটবল বিশ্বকাপে আফ্রিকার দলগুলো ৩৭ ম্যাচ জিতেছে। এই তালিকায় সবার উপরে নাইজেরিয়া। তারা ছয়টি জয় পেয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ পাঁচ ম্যাচ জিতেছে ক্যামেরুন, ঘানা, মরক্কো ও সেনেগাল। তিন জয় নিয়ে এই তালিকায় তাদের পরে আইভরি কোস্ট ও তিউনিসিয়া। দক্ষিণ আফ্রিকা জিতেছে দুটি ম্যাচ।

আফ্রিকা মহাদেশ থেকে প্রথম দেশ হিসেবে বিশ্বকাপে অভিষেক হয়েছিল মিশরের। ১৯৩৪ সালে প্রথম রাউন্ডেই তারা ৪-২ গোলে হাঙ্গেরির কাছে বিদায় নেয়। এর ৩৬ বছর পর দ্বিতীয় আফ্রিকান দেশ হিসেবে মরক্কো ১৯৭০ সালের বিশ্বকাপে অংশ নেয়।

কিন্তু বিশ্বকাপে কোনো আফ্রিকান দলের প্রথম জয় এসেছে মিশরের অভিষেকের ৪৪ বছর পর। ১৯৭৮ সালে আর্জেন্টিনায় মেক্সিকোর বিপক্ষে টুর্নামেন্টে প্রথম জয় পায় তিউনিসিয়া।

পরবর্তী আসরগুলোতে আফ্রিকান দেশগুলো উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ধারাবাহিকভাবে। ১৯৮২ সালে পশ্চিম জার্মানির বিপক্ষে আলজেরিয়া, ১৯৮৬ সালে পর্তুগালের বিপক্ষে মরক্কো, ১৯৯০ সালে আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে ক্যামেরুন জিতেছিল। এছাড়া ১৯৯৪ সালে বুলগেরিয়াকে হারায় নাইজেরিয়া। ১৯৯৮ সালেও তারা চমকে দেয় স্পেনের বিপক্ষে জিতে। ২০০২ সালে আগের আসরের চ্যাম্পিয়ন ফ্রান্স ও সুইডেনকে হারায় সেনেগাল।

২০০৬ সালে ঘানা হারায় চেক রিপাবলিককে। চার বছর পর দক্ষিণ আফ্রিকা জেতে ফ্রান্সের বিপক্ষে। ২০২২ সাল আফ্রিকানদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। সবশেষ বিশ্বকাপে ক্যামেরুন হারায় ব্রাজিলকে এবং একই টুর্নামেন্টে মরক্কো জেতে বেলজিয়াম ও পর্তুগালের বিপক্ষে। কাতারে অনুষ্ঠিত গত বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ জয়ের রেকর্ড ভাঙে আফ্রিকা। মরক্কো (৩), সেনেগাল (২), ক্যামেরুন (১), ঘানা (১) ও তিউনিসিয়া (১) সব মিলিয়ে আট জয় পায়।

এমএসএম / এমএসএম

আনচেলত্তির ব্রাজিলের আসল পরীক্ষা আজ

বিশ্বকাপের মহারণ আজ: ব্রাজিল বনাম জাপান, কার হাসি ফুটবে শেষ পর্যন্ত?

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, হৃদয়-অমিতের অভিষেক

গ্রুপ পর্ব শেষ, নক আউটে উঠলো কারা

মেসির রেকর্ড গোলে নকআউটের আগে শতভাগ জয় আর্জেন্টিনার

বিশ্বরেকর্ড করলেন লিওনেল মেসি

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডানের ম্যাচ

দেম্বেলের এমন হ্যাটট্রিক ৩২ বছর পর প্রথম

গোল উদযাপনেও কেন শান্ত থাকেন, জানালেন স্কালোনি

ভাগ্যের কাছে আটকে গেল ইরান, নকআউটে খেলার সমীকরণ কী?

বিশ্বকাপের শহরে বাংলাদেশের অধিনায়ক

যে যাদুতে বিশ্বকাপে সাফল্য পাচ্ছে ব্রাজিল

মিডফিল্ডার হয়েও কেন ২ নম্বর জার্সি পরেন নরওয়ের ফুটবলার