মান্দায় নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নওগাঁর মান্দায় মাদক বিরোধী অভিযানে চালিয়ে টাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের হুলিবাড়ি গ্রামে অভিযান চালিয়ে মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নারী মাদক ব্যবসায়ীর নাম আঁখি বেগম (৩০)। তিনি হুলিবাড়ি গ্রামের বাসিন্দা ও আনারুল ইসলামের স্ত্রী। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত আছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মান্দা থানার উপপরিদর্শক (এসআই) সুজন খান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে হুলিবাড়ি গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় আঁখি বেগমকে গ্রেপ্তারসহ তার কাছ থেকে ৬০ পিস টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, ঘটনায় মাদকদ্রব্য আইনে আঁখি বেগমের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২
Link Copied