ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

আত্রাইয়ে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার


ওমর ফারুক, আত্রাই photo ওমর ফারুক, আত্রাই
প্রকাশিত: ৫-৫-২০২৬ দুপুর ১:৫৬

 নওগাঁর আত্রাইয়ে বাড়ির পাশের একটি গাছ থেকে সুফিয়া বেগম (৬২) নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) ভোরে উপজেলার মনিয়ারী ইউনিয়নের পালশা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সুফিয়া বেগম ওই গ্রামের মো. নূর মোহাম্মদের স্ত্রী।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সুফিয়া বেগম দীর্ঘ দিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। প্রতিদিনের মতো সোমবার রাতে খাবার খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার  ভোর আনুমানিক ৫টার দিকে পরিবারের সদস্যরা ঘরের বাইরে বের হলে বাড়ির পাশের একটি গাবল গাছে তার মরদেহ ঝুলতে দেখে চিৎকার শুরু করেন। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন এবং পুলিশে খবর দেন।

পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনা সম্পর্কে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. উজ্জ্বল বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করি। সুরতহাল প্রতিবেদনে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়ার জন্য মরদেহটি ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি।

​আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত বৃদ্ধা দীর্ঘদিন  মানসিক রোগি ও অসুস্থ ছিলেন বলে তার পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, বৃদ্ধার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক