ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে আসামীকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা, ওসিসহ ৭ পুলিশসদস্য আহত, গ্রেপ্তার-১২


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৫-৫-২০২৬ দুপুর ১:৫৭

রূপগঞ্জের চনপাড়া পূর্নবাসন কেন্দ্রে অভিযান চালিয়ে অস্ত্র মামলার পলাতক আসামী থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শামীম মিয়াকে গ্রেপ্তারের জের ধরে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এসময় হামলাকারীরা ওসিসহ ৭ পুলিশ সদস্যকে মারধোর করে  পুলিশের ব্যবহৃত ১ টি ওয়াকিটকি,  ২ টি মোবাইলসেটসহ আসামী শামীমকে ছিনিয়ে নেয়। মঙ্গলবার ভোরে  রূপগঞ্জের চনপাড়া এলাকায় এ  ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনার জেরে সকালে পুলিশ, র‍্যাব,  গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত পলাতক আসামী শামীম মিয়ার স্ত্রীসহ ১২ জনকে গ্রেপ্তার করে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, গতরাত সাড়ে ৩ টার দিকে অস্ত্র মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী শামীম মিয়াকে গ্রেপ্তারে রূপগঞ্জের চনপাড়া পূর্নবাসন কেন্দ্রে অভিযান চালায় রূপগঞ্জ থানা পুলিশ। এসময় নিজ ঘরের ভিতর থেকে শামীমকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি জানাজানি হলে শামীমের লোকজন পুলিশ সদস্যদের ঘেরাও করে অবরুদ্ধ করে রাখে। একপর্যায়ে তারা উত্তেজিত হয়ে পুলিশের উপর চড়াও হয় মারধোর করে পুলিশের ব্যবহৃত ১ টি ওয়াকিটকি, ২ টি মোবাইল ফোনসহ আটক আসামী শামীমকে ছিনিয়ে নেয়। 
পরে সকালে পুলিশ র‍্যাব যৌথ অভিযান চালিয়ে শামীমের স্ত্রীসহ ১২ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
বর্তমানে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এলাকায় বিরাজ করছে থমথমে পরিবেশ।

 এ ঘটনায় রূপগঞ্জে থানায় পুলিশের উপর হামলা ও সরকারিকাজে বাধাদান এবং সরকারি মালামাল ক্ষয়ক্ষতির অভিযোগে ২১ জনের নাম উল্লেখ্য করে আরও দুশো ব্যক্তিতে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

এমএসএম / এমএসএম

৪৫ বছর ধরে বিনা পারিশ্রমিকে পাঁচ শতাধিক কবর খুঁড়েছেন দিনমজুর আবদুল কুদ্দুছ

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মশারি বিতরণ

বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ

মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা

শান্তিপূর্ণ সবস্থান,সম্প্রীতি উন্নয়নে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক

খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়, দুইজনকে অর্থদণ্ড

পটিয়ায় পুকুরের মাছ নিয়ে বিরোধ: উপড়ে ফেলা হলো বৃদ্ধার দাঁত, আহত ছেলে-পুত্রবধূও

পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

পরিচ্ছন্ন ধনবাড়ী গড়ার নেপথ্যের কারিগর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা

শ্যামনগরে জমি বিরোধের জেরে কাকিকে কুপিয়ে হত্যা, আটক ১

চাঁদপুরে শতাধিক অসহায় ব্যাক্তি পেলেন আর্থিক সহায়তা

নাগেশ্বরীতে ফুটপাত দখল করে ব্যবসা,ঝুকিতে যান চলাচল,অতিষ্ট পথচারী

টঙ্গীতে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত ওষুধ কারখানার দুই ভবন