ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

টঙ্গীর হাজী মাজার বস্তিতে গোপন সাম্রাজ্য : সুড়ঙ্গপথে সংযুক্ত বিলাসবহুল এসি কক্ষ, দুই দিনে আটক ৮১


জাহাঙ্গীর আলম টঙ্গী photo জাহাঙ্গীর আলম টঙ্গী
প্রকাশিত: ৫-৫-২০২৬ দুপুর ২:৪২
গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী বিশেষ ধারাবাহিক অভিযানে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। হাজী মাজার বস্তি ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে একাধিক সুড়ঙ্গপথের সঙ্গে সংযুক্ত বিলাসবহুল শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কক্ষের সন্ধান মিলেছে, যা ব্যবহার করা হতো মাদক সেবন ও লেনদেনের জন্য।
টানা দুই দিনের অভিযানে মোট ৮১ জনকে আটক করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। এর মধ্যে সোমবার (৪ মে) রাতে পরিচালিত অভিযানে ৩১ জন এবং মঙ্গলবার (৫ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা অভিযানে আরও ৫০ জনকে আটক করা হয়। পুলিশ জানায়, হাজী মাজার বস্তি, কেরানীর টেকসহ আশপাশের এলাকায় মাদকবিরোধী ‘ম্যারাথন অভিযান’ চালানো হচ্ছে। অভিযানের সময় বিভিন্ন মাদক বিক্রয় কেন্দ্র চিহ্নিত করে সেগুলো সিলগালা করা হয়।।অভিযানকালে বস্তির ভেতরে একাধিক বিলাসবহুল এসি কক্ষের সন্ধান পাওয়া যায়, যেগুলো বাইরে থেকে তালাবদ্ধ থাকলেও ভেতরে ছিল মাদক সেবনের সব ধরনের আলামত। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো এসব কক্ষের সঙ্গে গোপন সুড়ঙ্গপথ সংযুক্ত ছিল, যা ব্যবহার করে সহজেই যাতায়াত ও পালানোর সুযোগ তৈরি করা হয়েছিল। আটকদের কাছ থেকে প্রায় দুই কেজি গাঁজা, হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ধারণা, দীর্ঘদিন ধরে এই বস্তিকে কেন্দ্র করে একটি সংঘবদ্ধ মাদকচক্র গড়ে উঠেছিল, যারা সুপরিকল্পিতভাবে এসব বিলাসবহুল কক্ষ ও সুড়ঙ্গপথ ব্যবহার করে তাদের কার্যক্রম চালাতো। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা