ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ভূঞাপুরে ডাকাতির প্রস্তুতিকালে সরঞ্জামসহ ৪ ডাকাত গ্রেফতার


ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৫-৫-২০২৬ দুপুর ২:৪৩

টাঙ্গাইলের ভূঞাপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৪ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঘাটান্দি নতুন পাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, গোপালপুর থানার ভোলারপাড়া গ্রামের আহসান আলী আকন্দ এর ছেলে রবিউল, ভূঞাপুর থানার কুকাদাইর গ্রামের গোলাম হোসেন এর ছেলে মনির ওরফে ন্যাংড়া মনির, কালিহাতি থানার শামশৈল গ্রামের শামছুল হক এর ছেলে শাহ আলম এবং একই গ্রামের আঃ আজিজ এর ছেলে মাসুদ। 

​পুলিশ  জানায়, সোমবার রাতে ঘাটান্দি নতুন পাড়া এলাকার নজরুল ইসলামের বাড়ির নিচতলায় একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়ে শলাপরামর্শ করছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ। ভূঞাপুর থানার এসআই মোঃ নজরুল ইসলাম ও এসআই রুবেল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে হানা দেয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকেই এই ৪ জনকে গ্রেফতার করা হয়।
​
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির রহমান জানান, গ্রেফতারকৃতরা পেশাদার ও সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৫ থেকে ৭টি করে ডাকাতি, দস্যুতা ও চুরির মামলা রয়েছে। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ঘরের তালা গ্রীল কাটার জন্য ব্যবহৃত লোহার তৈরী কাটার, কাটিং প্লাস, লোহার শিকল, কাঁচি এবং ডাকাতি করার জন্য সুইচ গিয়ার চাকু, চাপাতি উদ্ধার হয়।

​তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় নতুন করে ডাকাতি প্রস্তুতির মামলা দায়ের করা হয়েছে এবং আজ মঙ্গলবার তাদের জেল হাজতে প্রেরণ করা হবে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন