ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

চাঁদপুরে টাস্কফোর্সের অভিযানে মাদকে জড়িত গ্রেপ্তার ৫ জনের কারাদন্ড


আলআমিন ভূঁইয়া, চাঁদপুর photo আলআমিন ভূঁইয়া, চাঁদপুর
প্রকাশিত: ৫-৫-২০২৬ দুপুর ২:৫৬

 চাঁদপুরের কচুয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উদ্যোগে টাস্কফোর্সের বিশেষ ব্লক-রেইড অভিযানে মাদক সেবন ও কারবারে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও নগদ অর্থ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৫ মে) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা।

অভিযানে অংশগ্রহণকারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন। অভিযানে জেলা পুলিশ ও টাস্কফোর্সের সদস্যরা অংশগ্রহণ করে।

গ্রেপ্তার ব্যাক্তিরা হলেন-মো. শরিফ হোসেন (৩০), আরিফ হোসেন (২৮), মির হোসেন (৬০), আলমগীর হোসেন (৪৬) এবং সিউলি বেগম (৪০)। তাদের সকলের বাড়ি উপজেলার গোহট উত্তর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের সাতবাড়িয়া গ্রামে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে জানানো হয়, ভ্রাম্যমাণ আদালত গ্রেপ্তার শরিফ হোসেন ও আরিফ হোসেনকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা, মির হোসেনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, আলমগীর হোসেন ও সিউলি বেগমকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৭ হাজার টাকা করে জরিমানা করে।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দাখিল করেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আবু রেজা মেহেদী হাসান ও উপ-পরিদর্শক মো সোহেল রানা।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান বলেন, অভিযানের সময় গ্রেপ্তার ব্যাক্তিদের মাদক সেবনরত ও মাদক কারবারে জড়িত অবস্থায় পাওয়া যায়। অভিযানে ১৪২ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন

বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা