ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটে অনলাইন জুয়া ও মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৮


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ৫-৫-২০২৬ দুপুর ২:৫৮

​লালমনিরহাটে পৃথক অভিযানে অনলাইন জুয়াড়ি চক্রের ৬ সদস্য ও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার দিবাগত রাতে সদর উপজেলা ও কালীগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়।

​মঙ্গলবার (৫ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা পুলিশ সুপার কার্যালয় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।

​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত দেড়টার দিকে জেলা ডিবি পুলিশের একটি দল লালমনিরহাট সদর উপজেলার গোকুণ্ডা ইউনিয়নের রতিপুর গ্রামে অভিযান চালায়। সেখানে জনৈক মিনার রহমানের বাড়িতে শয়নকক্ষে অনলাইন জুয়া খেলা ও অবৈধ আর্থিক লেনদেন চলাকালীন ৬ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন- হাবিবুর রহমান (২১), মেহেদী হাসান মুন্না (২২), আসাদুল হাবিব (৩৫), আপেল ইসলাম (২২), লিমন ইসলাম (২২) ও জাহিদুল ইসলাম (২৮)। তাদের সবার বাড়ি লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন গ্রামে।
​অভিযানকালে তাদের কাছ থেকে ৫টি স্মার্টফোন এবং ১০টি সিম কার্ড জব্দ করা হয়। জব্দকৃত মোবাইলগুলোতে বাইন্যান্স (Binance) সহ ৩০টিরও বেশি অনলাইন জুয়ার অ্যাপ ও সাইটের মাধ্যমে অবৈধ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে বলে জানায় পুলিশ। তাদের বিরুদ্ধে লালমনিরহাট থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এ মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

​এদিকে, একই রাতে পৃথক অভিযানে ৪০ পিস ইয়াবাসহ মিনার রহমান (৪০) নামে এক ব্যক্তিকে রতিপুর গ্রাম থেকে এবং ১ কেজি গাঁজাসহ সরুজ আলী (৪০) নামে অন্য একজনকে কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।

​লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রওশন কবির বলেন, জেলায় মাদক এবং অবৈধ অনলাইন জুয়ার বিরুদ্ধে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অনলাইন জুয়া বন্ধে সকলের সহযোগী প্রত্যাশা করেন তিনি।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত