ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

টাকার দাবিতে বিরোধ, পরে লুটপাটের অভিযোগ- অনুসন্ধানে মিলল না সত্যতা


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ৫-৫-২০২৬ দুপুর ৩:১৪

মাস্টার হাট বাজারে কথিত লুটপাটের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও, স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের ভাষ্য-ঘটনাটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট।

মাসুদ পাটোয়ারী জানান, ফুল মিয়ার কাছ থেকে তার ১৫ হাজার ২০০ টাকা পাওনা ছিল। রবিবার ৩ মে সকাল আনুমানিক ১০টার দিকে তিনি টাকা চাইতে গেলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ফুল মিয়া হিসাব করার কথা বলে তাকে দোকানের ভেতরে ডাকেন। মাসুদের অভিযোগ, তিনি দোকানে প্রবেশ করার পরপরই ফুল মিয়া ক্যাশ খুলে চিৎকার করে বলেন তার দোকান থেকে ১১ লাখ টাকা নিয়ে যাওয়া হয়েছে।
খবর পেয়ে স্থানীয় প্রতিনিধি রহিম মেম্বার ঘটনাস্থলে গেলে ফুল মিয়া তার কাছে দাবি করেন, ১ লাখ টাকা নেওয়া হয়েছে। এতে ঘটনাটি নিয়ে এলাকায় বিভ্রান্তি ছড়িয়ে পড়ে।

রহিম মেম্বার বলেন, “স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, নতুন ব্যারেল বিক্রি নিয়ে মাসুদ ও ফুল মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। ফুল মিয়া ব্যারেল বিক্রি করতে অস্বীকৃতি জানালে বিরোধ তৈরি হয়। একপর্যায়ে তিনি মাসুদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ তোলেন, যা সত্য নয়।”

এ বিষয়ে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কামাল উদ্দিন বলেন, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলে জানতে পারি, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।”

স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, মাস্টার হাট বাজারে কোনো লুটপাটের ঘটনা ঘটেনি। তারা মনে করেন, সামান্য বিরোধ থেকেই এ ধরনের অভিযোগের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা চললেও, অধিকাংশের মতে এটি একটি ভুল বোঝাবুঝিজনিত ঘটনা এবং লুটপাটের অভিযোগের কোনো সত্যতা নেই।

এ বিষয়ে ফুল মিয়ার সাথে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত