ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ভূঞাপুরে যমুনার চর কাটার ‘মহোৎসবে’ প্রশাসনের সাঁড়াশি অভিযান; কারাদণ্ড ও লক্ষাধিক টাকা জরিমানা


ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৫-৫-২০২৬ দুপুর ৩:৪৬

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর চর থেকে অবৈধভাবে মাটি ও বালু কাটার ‘মহোৎসব’ বন্ধে দিনব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। অভিযানে একজনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং চারজনকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত আটটি এক্সকেভেটর ও ৩টি ড্রাম ট্রাক জব্দ করা হয়।

​গতকাল সোমবার (৪ মে) উপজেলার নিকরাইল ইউনিয়নের পলশিয়া এলাকায় ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। 

ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব হাসান এবং সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাব্বির রহমান সহ পুলিশ দল ও ভূঞাপুর নৌ পুলিশের একটি দল।

জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ প্রভাবশালী চক্র যমুনা নদীর চর ও পাড় কেটে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিল। অভিযান পরিচালনাকারী দল ঘটনাস্থলে পৌঁছালে জড়িতরা খনন যন্ত্র ও মাটি বহনকারী ফেলে পালিয়ে যায়। পরে মতিন নামের একজনকে আটক করে মোবাইল কোর্ট এর মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান বলেন, বিধিমালা লঙ্ঘন করে যারা বালু উত্তোলনের সাথে সম্পৃক্ত রয়েছে, তাদের বিরুদ্ধে প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ইতোমধ্যে যারা যুক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন