যশোরে মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড
যশোরের অভয়নগরে মাদকবিরোধী অভিযানে পাঁচজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার (৫ মে) উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য সেবনের দায়ে তাদের দণ্ডিত করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে মোঃ সবুজ খান (২৮), মোছাঃ সখিনা বেগম (৫০), সান্টু হাওলাদার (৩৭), মোঃ সাইফুল ইসলাম (৩০) ও মোঃ রাসেল খা (২৫)-কে প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদণ্ড এবং ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।অভিযানটি পরিচালনা করেন অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর ‘ক’ সার্কেলের উপ-পরিদর্শক মোছাঃ রাফিজা খাতুন ও মদন মোহন সাহাসহ একটি মোবাইল টিম উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস