গোপালগঞ্জে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৭ লাখ টাকা জরিমানা
গোপালগঞ্জ জেলার সদর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুইটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে প্রশাসন। এসময় মোট ৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
মঙ্গলবার (০৫ মে) জেলা প্রশাসন, গোপালগঞ্জ এবং পরিবেশ অধিদপ্তর, গোপালগঞ্জ জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে দুইটি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট ইটভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং স্কেভেটর ও পেলোডারের সাহায্যে কিলন (চুল্লি) ভেঙে কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি দায়ীদের কাছ থেকে মোট ৭,০০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায়। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, গোপালগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মনিরুজ্জামান শেখ। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহফুজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে গোপালগঞ্জ জেলা পুলিশ, আনসার বাহিনী ও ফায়ার সার্ভিস।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ জেলায় বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন
সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "
বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী
নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন
টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা
নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি
চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা
শার্শায় সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক