ধান সংগ্রহে অনিয়ম সহ্য করা হবে না: এমপি গোলাম রছুল
যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির মো. গোলাম রছুল বলেছেন, বোরো ধান সংগ্রহ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। তিনি মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য রোধে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান।
মঙ্গলবার (৫ মে) সকালে অভয়নগর উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ ও মনিটরিং কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সরকার নির্ধারিত মূল্যে প্রকৃত কৃষকদের কাছ থেকে সহজ শর্তে ধান ক্রয় নিশ্চিত করতে হবে। প্রয়োজনে কৃষি বিভাগের মাধ্যমে প্রকৃত কৃষক যাচাই করতে হবে। ধান ক্রয়ে কোনো কৃষক হয়রানির শিকার হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, খাদ্য নিয়ন্ত্রক বজলুর রহমান গাজী, শিক্ষা কর্মকর্তা মো. ওলিউর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা দেবাশীষ কুমার দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। উপজেলদ খাদ্য নিয়ন্ত্রক বজলুর রহমান গাজী জানান, চলতি মৌসুমে অভয়নগর উপজেলায় বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭৭৮ মেট্রিক টন। প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা। আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত সংগ্রহ কার্যক্রম চলবে। একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান বিক্রি করতে পারেন।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
Link Copied