ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

গজারিয়ায় পুলিশের বিশেষ অভিযানে সিএনজি চোর চক্রের ৩ সদস্য সহ গ্রেপ্তার ৯


আরিফুর রহমান সাগর, গজারিয়া photo আরিফুর রহমান সাগর, গজারিয়া
প্রকাশিত: ৫-৫-২০২৬ বিকাল ৫:৩০

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অভিযান চালিয়ে আন্তঃজেলা সিএনজিচালিত অটোরিকশা চোর চক্রের তিন সদস্যসহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে গজারিয়া থানা পুলিশ। মঙ্গলবার (৫ মে) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়া শিকদার বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। অভিযানে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে আল আমিন (৩৬), রুহুল আমিন (৩৮), নামে দুই ব্যক্তিকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ ।  এছাড়াও কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর গ্রামের বাসিন্দা রুবেল (৩১) নামের আরও এক সদস্যকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি ছিদ্দিকুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতাররা আন্তঃজেলা সিএনজিচালিত অটোরিকশা চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৭৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এদিকে পৃথক অভিযানে মাদক ও ওয়ারেন্টভুক্ত আরও ৬ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, আমাদের অভিযান অব্যাহত রয়েছে, গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলমান।

Aminur / Aminur

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ