ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মমেক ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগের অর্ন্তভূক্তি ব্যখ্যা দিয়ে সংবাদ সম্মেলন


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ৫-৫-২০২৬ বিকাল ৬:১৪

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) ছাত্রদলের নবগঠিত ৫১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটিতে ছাত্রলীগের ১১ নেতাকর্মীর নাম অর্ন্তভূক্তি বিষয়ে ব্যাখ্য প্রদান করে সংবাদ সম্মেলন করেছে কমিটির নেতারা। এ সময় তারা অপপ্রচারের এই ঘটনাটিকে গুপ্ত রাজনীতির পরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি করেন।  

মঙ্গলবার (৫ মে) বিকালে কলেজ ক্যান্টিনে মমেক ছাত্রদল আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঘটনার প্রসঙ্গে বিস্তারিত তুলে ধরে এই ব্যাখ্য প্রদান করা হয়।

সংবাদ সম্মেলনে বলায় হয়- কলেজটিতে সর্বমোট ১০০০ থেকে ১১০০ শত শিক্ষার্থী রয়েছে ১ম বর্ষ থেকে ৫বর্ষ পর্যন্ত। এর মধ্যে ৬৫ বা ৭০ ভাগ শিক্ষার্থীই নারী। অবশিষ্ট ৩০ থেকে ৩৫ ভাগ ছেলে শিক্ষার্থীদের হোস্টেলে আবাসন রয়েছে মাত্র ১৫ থেকে ২০ ভাগ। এর বেশি অর্থেক শিক্ষার্থীকে বাধ্যকতামূলকভাবে বিগত সময়ে ছাত্রলীগের কমিটিতে অন্তর্ভূক্ত করা হয়। এর মধ্যে যাদের নিয়ে সমালোচনা তারা সবাই ম৫৯ ব্যাচের শিক্ষার্থী। তারা সবাই ২০২৩ সালের প্রথম প্রফেশনাল পরীক্ষার্থী হিসাবে মোস্ট জুনিয়র ব্যাচের। তারা ছাত্রলীগের কোন কর্মকান্ডে জড়িত ছিল না কিন্তু তাদের পদ দিয়ে ছাত্রলীগের সীল মেরে দেওয়া হয়েছে। মোট কথা কোন শিক্ষার্থী হলে থাকসে কিন্তু ছাত্রলীগের পদ দিয়ে সীল মারে নাই, এমন হয় নাই। ফলে ৫ আগস্ট পরবর্তী সময়ে গুপ্ত রাজনীতির ডাকে সাঁড়া না দেওয়ায় ছাত্রদলের বিরুদ্ধে পরিকল্পিত ন্যারেটিভ ছড়িয়ে ছাত্রদলকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হয়েছে বলে অভিযোগ করে মমেক ছাত্রদলের সাবেক আহবায়ক কমিটির সদস্য ডা. ইমতিয়াজ আহমেদ সিয়াম।  

সংবাদ সম্মেলনে আরো বলা হয়- ২০২৩ সালে মমেক ছাত্রলীগের ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। এতে হলে থাকা শিক্ষার্থীদের ঢালাওভাবে ট্যাগ দিয়ে বাধ্যতামূলকভাবে ওই কমিটিতে রাখা হয়েছে। কিন্তু এদের মধ্যে অনেকেই ছাত্রলীগের কোন কর্মকান্ডে জড়িত ছিল না বরং তারা বিগত জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদলের সঙ্গে সক্রিয় ছিল। তাদেরই ছাত্রদলের কমিটিতে য়াছাই-বাছাই করে রাখা হয়েছে।            

ছাত্রদল নেতাদের অভিযোগ, বর্তমানেও মমেক ছাত্র শিবির ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি করছে কিন্তু তারা এখন পর্যন্ত তাদের কমিটি প্রকাশ করছে না। তবে সম্প্রতি এক ফেইসবুক পোস্টে আমরা জানতে পেরেছি যে- শিবিরের এক সভাপতি তার দায়িত্ব থেকে বিদায় নিয়েছেন। অথচ তার সেক্রেটারি কে ছিল, তা এখনো অজানা। কিন্তু বিশ্বস্থ সূত্রে আমরা জানতে পেরেছি যে- ছাত্রলীগের শীর্ষ নেতৃত্ব শিবিরের সাধারন সম্পাদকসহ অন্যান্য পদে দায়িত্বশীল রয়েছে, বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মমেক শাখা ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান, সাবেক আহবায়ক কমিটির সদস্য ডা. ইমতিয়াজ আহমেদ সিয়াম। এ সময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন মমেক ছাত্রদলের আহবায়ক তানভীর আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূর এ জাওয়াত রুতাপ প্রমূখ।    

Aminur / Aminur

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত