ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

রাজারহাটে হেফাজতে ইসলামের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


রাজারহাট প্রতিনিধি photo রাজারহাট প্রতিনিধি
প্রকাশিত: ৫-৫-২০২৬ বিকাল ৬:২৭

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় হেফাজতে ইসলাম বাংলাদেশ এর ব্যানারে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি রাজারহাট রেজিয়া বেগম কওমি মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, হেফাজতে ইসলাম বাংলাদেশ, রাজারহাট উপজেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা গোলাম রাব্বানী, ধর্ম ও দাওয়া বিষয়ক সম্পাদক।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা আজিজুল ইসলাম, ভারপ্রাপ্ত মুহতামিম, রেজিয়া বেগম কওমি মাদ্রাসা; মাওলানা আশরাফুল ইসলাম, সহ প্রসার সম্পাদক মুফতি মমিনুল ইসলাম, অর্থ সম্পাদক সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা তাদের বক্তব্যে ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে সংঘটিত ঘটনার কথা উল্লেখ করে তারা দাবি করেন, সে সময় বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলে হেফাজতে ইসলামের যে নেতাকর্মীরা গণহত্যার শিকার হন। এ বিষয়ে তারা সত্য উদঘাটন করে সঠিক বিচারের দাবি জানান।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Aminur / Aminur

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত