ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

পাঁচবিবিতে কৃষি অধিপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ৬-৫-২০২৬ দুপুর ১২:৩৪

কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে   কৃষি ক্ষেত্রে নিরাপদ খাদ্য উৎপাদনমুখী করতে জয়পুরহাটের পাঁচবিবিতে কৃষকদের নিয়ে   পার্টনার কংগ্রেস- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 
 ৬ মে বুধবার ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে  ২০২৫-২০২৬ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ ( পার্টনার) প্রোগ্রামের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত দিনব্যাপী পার্টনার কংগ্রেসে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জয়পুরহাটের উপ- পরিচালক কৃষিবিদ এ কে এম সাদিকুল ইসলাম। 
উপজেলা  কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জহির রায়হানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল ওয়াদুদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মেহেদী হাসান, কৃষি সম্প্রসারণ অফিসার অনিরুদ্ধ দাস, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন ।  
এ কংগ্রেসে  ৭০ জন প্রান্তিক কৃষক, সরকারী কর্মকর্তা, রাজনৈনিক ব্যক্তি,এনজিও প্রতিনিধি ,  প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।
উপস্থিত  কৃষি  বিশেষজ্ঞগন  নিরাপদ খাদ্য এবং কৃষি পণ্য উৎপাদন , বিভিন্ন প্রকার  গ্যাপ ক্রপ উৎপাদন প্রক্রিয়া , ক্ষতিকর পোকা ও জৈব, অজৈব সার  বিষয়ে আলোচনা করেন । অতিথিবৃন্দ অনুষ্ঠানস্হলে  স্হাপিত  বিভিন্ন প্রকার  কৃষি পন্য ও সারের জন্য উত্তম কৃষি চর্চা নামক দুটি স্টল পরিদর্শন করেন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার