কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটি গঠিত
কুড়িগ্রাম জেলার ক্রীড়াঙ্গনে নতুন গতি ও উদ্দীপনা আনতে জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। প্রশাসন ও ক্রীড়া সংগঠকদের সমন্বয়ে গঠিত এই কমিটিকে ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে আশাবাদ।
নবগঠিত কমিটিতে পদাধিকার বলে সভাপতি হয়েছেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন কৃতি ফুটবলার ও ক্রীড়া সংগঠক শফিকুল ইসলাম বেবু।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল হক গত ৪ মে কমিটির অনুমোদন দেন। কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি এম কুদরত-এ-খুদা, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ হুমায়ুন কবির, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আলমগীর হোসেন এবং ক্রীড়াবিদ নাজমুল হুদা (লাকু)।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন কমিটি নিয়মিত লীগ ও টুর্নামেন্ট আয়োজন, খেলোয়াড়দের প্রশিক্ষণ, মাঠ ও অবকাঠামোর উন্নয়ন এবং স্কুল-কলেজ পর্যায়ে খেলাধুলা সম্প্রসারণে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
বিশেষ করে ফুটবল, ক্রিকেট ও অ্যাথলেটিক্সে নতুন প্রতিভা খুঁজে বের করে তাদের দীর্ঘমেয়াদি পরিচর্যার ওপর গুরুত্ব দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় ক্রীড়াবিদদের প্রত্যাশা, নতুন এই কমিটি আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে মাঠমুখী কার্যক্রম বাড়াবে এবং জাতীয় পর্যায়ে কুড়িগ্রামের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করবে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ
জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার
Link Copied