ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

কামারখন্দে কৃষি সম্প্রসারণ এর আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত


শহিদুল ইসলাম, কামারখন্দ  photo শহিদুল ইসলাম, কামারখন্দ
প্রকাশিত: ৬-৫-২০২৬ দুপুর ২:৩০
কামারখন্দ উপজেলায় কৃষকদের অংশগ্রহণে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) বেলা ১১টার দিকে উপজেলা মিনি অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়।
 
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী এই কংগ্রেসে বিভিন্ন পেশাজীবী ও কৃষকেরা অংশ নেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৫–২০২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচির আওতায় এ আয়োজন করা হয়।
 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) জেরিন আহমেদ ও অতিরিক্ত উপপরিচালক (পিপি) মো. আনোয়ার সাদাত।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপাশা হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ. কে. এম. মনজুরে মাওলা।
 
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষকের ক্ষমতায়ন নিশ্চিত করতে উৎপাদিত পণ্যের মূল্য নির্ধারণে কৃষকের ভূমিকা বাড়ানো প্রয়োজন। বিশ্বের বিভিন্ন দেশে উৎপাদন ব্যয় ও উৎস উল্লেখ করে পণ্যের মূল্য নির্ধারণ করা হয়। বাংলাদেশেও কৃষক যাতে নিজের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নির্ধারণ করতে পারেন, সে লক্ষ্যে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
 
তিনি আরও বলেন, পার্টনার কংগ্রেসের মূল উদ্দেশ্য হলো কৃষকের ক্ষমতায়ন, কৃষিকে বাণিজ্যিকীকরণ এবং নিরাপদ ও বিষমুক্ত খাদ্য উৎপাদন নিশ্চিত করা।
 
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রদর্শনী স্টল পরিদর্শন করেন।
 
এ সময় কামারখন্দ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কৃষকেরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ভেসে আসা সেই দুই শ্রীলঙ্কান জেলেকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত

জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবার ব্যতিক্রমী আয়োজন

মুদাফফরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল

শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন

জাতীয় পর্যায়ে জুডো-কারাতে চ্যাম্পিয়ন ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (জাহিন)

মেঘনা দখল করে দুই হোটেল, অনুমতি ছাড়াই চলছে ‘জলবিলাস’

হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, ৬ মাসের গর্ভের জমজ দুই সন্তানের মৃত্যু

এমপি রাশেদা বেগম হীরার দেবিদ্বার সফর ঘিরে বিএনপির প্রস্তুতি সভা, তৃণমূলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা

টুঙ্গিপাড়ায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক

জেলা আইনজীবী সমিতি ভবনের ঘটনায় কারাবন্দী ৭ আসামীর জামিন ও মুক্তির দাবিতে মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন