রাজারহাটে নির্মাণাধীন কালভার্টের কারণে ভোগান্তিতে কয়েক হাজার মানুষ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার একটি গুরুত্বপূর্ণ সড়কে নির্মাণাধীন কালভার্টের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এ অবস্থায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার ইউএনও কাছে লিখিত আবেদন করেছেন এলাকাবাসী।
আবেদনপত্রে উল্লেখ করা হয়, রাজারহাট উপজেলার গতিয়াশাম ইউনিয়নের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ সড়কের উপর প্রায় এক বছর আগে ২০২৪-২০২৫ অর্থবছরে ১৯৪৩৭৭০ টাকা ব্যায়ে ৪.২৬ মিটারের একটি আরসিসি কালভার্ট নির্মাণের কাজ শুরু করা হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলার কারণে কাজটি অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে। ফলে সড়কটি সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বর্তমানে বর্ষা মৌসুমে ওই স্থানে পানি জমে চলাচল একেবারেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এতে প্রতিদিন প্রায় ৩০০ শতাধিক কোমলমতি শিক্ষার্থী ও কয়েক হাজার সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের জন্য চলাচল অত্যন্ত কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। জরুরি চিকিৎসা সেবা গ্রহণেও সৃষ্টি হচ্ছে বড় ধরনের প্রতিবন্ধকতা।
স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত কোমলমতি শিক্ষার্থী ও সাধারণ জনগণ জীবনের ঝুকি নিয়ে যাতায়াত করছে। আমরা অতি দ্রুত এই কার্লভার্টটির বাস্তবায়ন চাই।
স্থানীয় আর এক বাসিন্দা ফজলু মিয়া জানান, দীর্ঘদিন যাবৎ কালভার্টির কাজ শুরু হওয়ার কথা থাকলেও এখনও কোন কাজ হয়নি। এতে করে ধান কাটার মৌসুমে কৃষক,দিনমুজুর সহ গাড়ী পাড়াপাড়ের খুব অসুবিধা হচ্ছে।
এলাকাবাসী আরও জানান, বিকল্প হিসেবে একটি বাঁশের সাঁকো তৈরি করা হলেও সেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অস্থায়ী। যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
ঠিকাদার নুরআলম মিয়াকে ফোন করা হলে তিনি জানান বলেন,ঐ এলাকায় বৈদ্যুতিক সমস্যার কারনে কাজে বিলম্ব ঘটেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, বিষয়টি আমাদের নজরে রয়েছে। আমরা উক্ত কাজের ঠিকাদারকে একাধিকবার চিঠি দিয়েছি কিন্তি তিনি এবিষয়ে কোন পদক্ষেপ গ্রহন করেননি। তবে আমরা চেষ্টা করছি, আগামীকাল থেকে কার্যক্রম শুরু হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মিজ্ তানজিলা তাসনিম বলেন, আমরা অতি দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করার নির্দেশ দিয়েছি, আশা করি খুব তারাতারি জনদুর্ভোগ নিরসন হবে।
এমএসএম / এমএসএম
ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার
কালকিনিতে ওষুধ কোম্পানির ম্যানেজারের বসতবাড়ি ভাংচুর: আহত-১
গোপালগঞ্জে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
খাদ্য গুদামে অনিয়ম হলে, কঠোর ব্যবস্থা নেয়া হবে: খাদ্যমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র রাতভর অভিযান: ৫০২ বোতল এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ১
দুর্গাপুর উপজেলার সদর ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান বোরহান উদ্দিন
মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় সেবা পৌঁছে দিতে সেবাকুঞ্জ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে- প্রতিমন্ত্রী মীর হেলাল
আদমদীঘি কড়ই আলিম মাদরাসা একাডেমি ভবন নির্মানে দেড় কোটি টাকা বরাদ্দ
কওমি ছাত্ররা সরে দাঁড়ালেও শিল্পকলায় অনুষ্ঠান করতে পারছে না এনসিপি
শাহজাদপুরে পূরবী থিয়েটারের ৬ষ্ঠ বাংলা লোকনাট্য উৎসব অনুষ্ঠিত
আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি, প্রতারণার মামলায় জেলে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু
রায়গঞ্জে নজরুল বর্ষে পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত