সুবর্ণচরে অলিউদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ঐতিহ্যবাহী চরজব্বর ডিগ্রি কলেজের দাতা ও প্রতিষ্ঠাতা মরহুম অলি উদ্দিন আহমেদের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত, মিলাদ মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) বেলা ১১টায় কলেজের অলি উদ্দিন অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করে চরজব্বর ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ। কলেজের অধ্যক্ষ জামশেদুর রহমান কিসলুর সভাপতিত্বে এবং প্রভাষক আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত এই স্মৃতিচারণ সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ছায়েদুল হক ভূঁইয়া, কলেজের বিদ্যোৎসাহী সদস্য অ্যাডভোকেট সফিক উল্যাহ সুমন, সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন ফারুক, কলেজের সাবেক অধ্যাপক আব্দুল মালেক এবং মরহুমের দুই পুত্র মাজহার উদ্দিন আহমেদ ও রাজু আহমেদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্যাহ আল আরিফ, চরজুবিলী ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ মাওলানা হেলাল উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম আজাদ, শিমুল, আবু বক্কর সিদ্দিক, চরজুবিলী ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, কলেজ ছাত্রদলের সভাপতি ইয়াছিন আরাফাত ও সাধারণ সম্পাদক রাকিব হোসেনসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্মরণ সভার আগে সকাল ১০টায় মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন কলেজের শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা আবুল হোসাইন। উল্লেখ্য, অলি উদ্দিন আহমেদ ১৯৬০ সালের ৩১ ডিসেম্বর সুবর্ণচরের চরজুবিলীতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মাস্টার মুজিবুল হক ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক। অলি উদ্দিন আহমেদ ছিলেন শহীদ জয়নাল আবেদীন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিভাগে স্নাতক সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। কর্মজীবনের শুরুতে তিনি জাপানে ছিলেন এবং পরে ঢাকায় জনশক্তি রপ্তানি ব্যবসায় জড়িয়ে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সুবর্ণচরের দক্ষিণ অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার প্রসারে তিনি চরজব্বর ডিগ্রি কলেজ প্রতিষ্ঠায় ভূমি দান করেন। সমাজসেবায় তাঁর পরিবারের অবদানের ধারাবাহিকতায় তাঁর সহধর্মিণী মুন্নি আহমেদ সুবর্ণচর উপজেলার প্রথম মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০২৪ সালের নির্বাচনেও পুনরায় নির্বাচিত হন। অলি উদ্দিন আহমেদ ২০১৮ সালের ৫ মে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। শিক্ষা ও সমাজসেবায় তাঁর এই অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করে বক্তারা তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার