ঢাকা শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

ঘোড়াঘাট প্রেস ক্লাবের ৩৯ তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট photo মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট
প্রকাশিত: ৬-৫-২০২৬ দুপুর ২:৩৩

দিনাজপুরের ঘোড়াঘাট প্রেস ক্লাবের ৩৯ তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতেই প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন, বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ সহ সুধীজন এবং বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গের উপস্থিতিতে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
পরে ঘোড়াঘাট প্রেস ক্লাবের আহ্বায়ক ফরিদুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব সুলতান কবির এর সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি একরামুল হক, সিনিয়র সাংবাদিক মজিবর রহমান, আজিজার রহমান, মাহতাব উদ্দিন আল মাহমুদ সহ আরও অনেকে। এ সময় বক্তারা প্রেস ক্লাবের অতীত কার্যক্রম, সাংবাদিকতার মানোন্নয়ন এবং স্থানীয় উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।ঘোড়াঘাট প্রেস ক্লাব ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে কাজ করে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান সাংবাদিক সোহানুজ্জামান সোহান, মাহফুজুর রহমান সরকার, সাকিব হাসান নাঈম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কেক বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন