ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ইটভাটার ধোঁয়ায় ধামরাইয়ে পুড়ে নষ্ট ২৫ একর বোরো ধান


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ৬-৫-২০২৬ দুপুর ২:৩৩

ঢাকার ধামরাইয়ে ইটভাটার বিষাক্ত ধোঁয়া ও তীব্র তাপের কারণে প্রায় ২৫ একর জমির বোরো ধান পুড়ে নষ্ট হয়ে গেছে।
এতে উপজেলার আমতা ইউনিয়নের অন্তত পাঁচটি গ্রামের শতাধিক প্রান্তিক কৃষক ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, নিয়ম না মেনে ইটভাটার গ্যাস ও ধোঁয়া ছাড়ার কারণেই এ বিপর্যয় ঘটেছে। তারা অবিলম্বে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আমতা ইউনিয়নের নান্দেশ্বরী এলাকায় তিন ফসলি কৃষিজমির পাশেই গড়ে উঠেছে আলিফ ব্রিকস ও টাইগার ব্রিকস নামের ইটভাটা। এসব ভাটার আগুনের অতিরিক্ত তাপ ও বিষাক্ত ধোঁয়ার প্রভাবে পাশের বিস্তীর্ণ ধানক্ষেত পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে বাউখন্ড, নান্দেশ্বরী, চালা, নারায়ণপুর ও ভবনহাটি গ্রাম উল্লেখযোগ্য। কৃষকদের অভিযোগ, প্রতিবছরই ইটভাটার কারণে তাদের ফসলের ক্ষতি হচ্ছে। এ অবস্থায় দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
ক্ষতিগ্রস্ত কৃষক আবদুল মান্নান মিয়া বলেন, “৭০ শতাংশ জমিতে ধান চাষ করেছিলাম। অনেক টাকা খরচ করে ফসল লাগিয়েছিলাম। এখন ইটভাটার ধোঁয়ায় সব ধান পুড়ে গেছে। এই ধান দিয়েই সারা বছর সংসার চলতো। এখন পরিবার নিয়ে কীভাবে চলবো বুঝতে পারছি না।”
আরেক কৃষক খলিল বলেন, “১০০ শতাংশ জমিতে ধান আবাদ করেছিলাম। কিস্তিতে টাকা তুলে সার ও কীটনাশক কিনেছিলাম। ধান ভালোই হয়েছিল, কিন্তু এখন সব পুড়ে নষ্ট হয়ে গেছে। এই ফসল বিক্রি করেই ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ চালাই। এখন আমি দিশেহারা।”
এদিকে ক্ষতিগ্রস্ত জমি সরেজমিনে পরিদর্শন করেছেন ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান। তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইটভাটার কারণেই ধানের এ ক্ষতি হয়েছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।”
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, “কৃষি বিভাগের তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা যেন যথাযথ ক্ষতিপূরণ পান, সে লক্ষ্যে ইটভাটা মালিক ও কৃষকদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, ধামরাইয়ে প্রতিবছরই ইটভাটার কারণে কৃষিজমি ও ফসলের ক্ষতির অভিযোগ উঠে। স্থানীয়দের দাবি, কৃষিজমি রক্ষায় অবৈধ ও অনিয়ন্ত্রিত ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ক্ষতিপূরণ নিশ্চিত করা জরুরি।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার