ভূরুঙ্গামারীতে দুধ কুমার নদী থেকে বালু উত্তোলনের মহোৎসব চলছে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চর -ভূরুঙ্গামারী ইউনিয়নের ১নংওয়াডের ইসলামপুর গ্ৰামে দুধকুমার নদীর তীরে অবস্থিত সামাদের ঘাট নামক এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলনের এক ধরনের “মহোৎসব” চলছেই। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজরের সামনেই প্রতিনিয়ত চলছে এই বালু উত্তোলন কার্যক্রম, কিন্তু তা বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। সরেজমিনে গিয়ে জানা যায়, কিছু অসাধু ব্যক্তি ব্যক্তিগত বাড়ির কাজের অজুহাতে বালু উত্তোলন করলেও, বাস্তবে তা বাণিজ্যিকভাবে বিক্রি করা হচ্ছে। আবার কেউ কেউ পুকুর ভরাটের নাম করে বালু উত্তোলন করছেন, আবার কেউ ,ধর্মীয় প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে—বিশেষ করে মসজিদের উন্নয়নের কথা বলে—নদী থেকে বালু তুলে ব্যবসা করছেন। ফলে একদিকে যেমন নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে, অন্যদিকে পরিবেশের ওপর পড়ছে মারাত্মক নেতিবাচক প্রভাব। গত ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে একটি জাতীয় দৈনিক পত্রিকার “ভূরুঙ্গামারীতে বালু উত্তোলনের মহোৎসব চলছে” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেই প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হলেও, বাস্তব চিত্রে এখনো তেমন কোনো পরিবর্তন আসেনি। বরং স্থানীয়দের মতে, বালু উত্তোলনের মাত্রা আগের মতোই অব্যাহত রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, এক দিকে দুধকুমার নদীর তীররক্ষা বাঁধের কাজ চলছে। অন্য দিকে দুধকুমার নদীর তীরবর্তী এলাকায় এভাবে নিয়ন্ত্রণহীন বালু উত্তোলনের ফলে নদীর তীর ভাঙনের ঝুঁকি বাড়ছে, ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বসতবাড়ি হুমকির মুখে পড়ছে। এছাড়া পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কাও ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এছাড়া ভারী যানবাহনে বালু পরিবহনের কারণে গ্রামীণ সড়ক ভেঙে পড়ছে, দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ । এ বিষয়ে ভূরুঙ্গামারী উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক জানান আমি নিজে এবং আমাদের লোকজন সহ পূর্বে বালু উত্তোলনকারীদেকে ডেকে নিষেধ করা হয়েছে । তখন তারা বালু উত্তোলন বন্ধ রাখেন। এখন আবার তারা বালু করছে আপনাদের মাধ্যমে জানতে পারলাম। এ বিষয়ে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন। এ দিকে পরিবেশ সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছে। তারা বলছেন, এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এর ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে পুরো এলাকাবাসীকে। তাদের দাবি, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক এবং দুধকুমার নদীকে রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণ করা হোক। স্থানীয় জনগণের প্রত্যাশা, প্রশাসন দ্রুত এ বিষয়ে কঠোর অবস্থান নেবে এবং অবৈধ বালু উত্তোলনের এই “মহোৎসব” বন্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করবে।
এমএসএম / এমএসএম
জুয়ার দায়ে বাদ পড়া ইমামের বিরুদ্ধে প্রতিবেশীকে মারধর-নির্যাতনের অভিযোগ
ময়মনসিংহে ভূমিকম্প মোকাবিলায় বিকল্প জরুরি যোগাযোগের মহড়া
বাগেরহাটের কচুয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা জড়িত সন্দেহে ভাতিজীসহ ৪ জন আটক
বেলাবোতে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল
লিভার সিরোসিস আক্রান্ত রাজুর পাশে দাঁড়ালেন সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন
মনিরামপুরের আলীম জাতিসংঘের সাধারন পরিষদের ‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’
নেত্রকোণার মদনে স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে ঘুমের ওষুধ সেবন-হাসপাতালে স্ত্রীর মৃত্যু
আলমডাঙ্গায় গৃহবধূর মৃত্যু: শাহারুলের বিরুদ্ধে পরিবারের পরিকল্পিত হত্যার অভিযোগ
কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ
নালিতাবাড়ীতে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালালেন ভূয়া কাজী
প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ে, নয় মাসের মধ্যে লাশ হলো কিশোরী লাবনী
কুড়িগ্রামে ভাওয়াইয়া যুবরাজ কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণ দিবসে স্মরণসভা ও সঙ্গীতাঞ্জলি
নাগেশ্বরীতে ডোবায় মিললো অজ্ঞাত যুবকের লাশ
Link Copied