কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলেই প্রাণ গেল মাদ্রাসা কর্মচারীর
গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা কর্মচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের তিলছড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিনয় কৃষ্ণ বিশ্বাস (৫৪) কাশিয়ানী উপজেলার পারকরফা জালালিয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী ছিলেন। তিনি ওড়াকান্দি ইউনিয়নের ঘৃতকান্দি গ্রামের রবীন্দ্রনাথ বিশ্বাসের ছেলে।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. আব্দুল গাফফার জানান, সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হন বিনয় কৃষ্ণ বিশ্বাস। পথে তিলছড়া বাজার এলাকায় পৌঁছালে পিছন থেকে ঢাকাগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied