ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তালায় আম সংগ্রহ মৌসুম শুরু


এম,এম হায়দার আলী, তালা photo এম,এম হায়দার আলী, তালা
প্রকাশিত: ৬-৫-২০২৬ দুপুর ৩:৪৮

সাতক্ষীরার তালা উপজেলায় সরকারি বিধি-বিধান অনুযায়ী আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে আম সংগ্রহ মৌসুম। জেলা প্রশাসনের নির্ধারিত সময়সূচি মেনে কৃষকরা বাগান থেকে আম পাড়া শুরু করেছেন। এতে করে অপরিপক্ব আম বাজারে আসা রোধ হবে এবং ভোক্তারা পাবেন নিরাপদ ও মানসম্মত ফল। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের আগে কোনো জাতের আম সংগ্রহ, পরিবহন বা বাজারজাত করা যাবে না। এ নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি ও বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। বিশেষ করে কেমিক্যাল ব্যবহার ও অপরিপক্ব আম বিক্রি রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথাও জানানো হয়েছে। স্থানীয় আম চাষিরা জানান, চলতি মৌসুমে অনুকূল আবহাওয়ার কারণে বাগানে আমের ফলন ভালো হয়েছে। সরকারি সময়সূচি মেনে আম সংগ্রহ করায় বাজারে ভালো দাম পাওয়ার আশা করছেন তারা। সাতক্ষীরার একাধিক হাট-বাজারে ইতোমধ্যে বিভিন্ন জাতের আম উঠতে শুরু করেছে। ক্রেতাদের মধ্যেও আম কেনার আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নিরাপদ ও মানসম্মত আম নিশ্চিত করতেই এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে। কেউ নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজীরা খাতুন জানান,চলতি বছর তালা উপজেলায় ৭শত ১৫ হেক্টর জমিতে আম চাষ বা উৎপাদন হয়েছে। যা প্রতি হেক্টর জমিতে ১৬ থেকে ১৭ মেট্রিক টন আম উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। যেহেতু সাতক্ষীরায় আগাম  আম সংগ্রহ শুরু হয়েছে সেহেতু চাষিরা শান্তর জনক দাম পাবে বলে তিনি মনে করেন। এদিকে, বিগত বছরের ন্যায় এবার এই অঞ্চলের উৎপাদিত আম এলাকার চাহিদা মিটিয়ে। দেশের রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় সরবরাহ কার্যক্রম লক্ষণীয়, ফলে আম সংগ্রহ শুরু হওয়ায় এখানকার অর্থনীতিতে কিছুটা হলেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন স্থানীয় অভিজ্ঞ মহল।

এমএসএম / এমএসএম

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন

​মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া

ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি