মেহেরপুর পৌর শহরের শেখ পাড়ায় গোলাম হোসেন নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা-
গতরাতে মঙ্গলবার (৫ মে) রাত ৮টার দিকে মেহেরপুরে খালাতো ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মেহেরপুর শহরের শেখপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোলাম হোসেন (৪৫) নামের এক রিকশাচালককে কুপিয়ে হত্যা করা হয়।
নিহত গোলাম হোসেন শহরের শেখপাড়ার রেহেসান আলীর ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক ছিলেন। অভিযুক্ত কালু মিয়া একই এলাকার আকবর আলীর ছেলে এবং নিহতের খালাতো ভাই।
তবে মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনাকে কেন্দ্র করে আবারও উত্তেজনা তৈরি হয়। রাজুর স্ত্রী বন্যা গালাগালি শুরু করেন এবং বাড়ির গেটসহ সবকিছু ঠিক করে দেওয়ার জন্য চাপ দেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রাজুর স্ত্রীর পক্ষ নিয়ে কালু মিয়া আমার স্বামীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
নিহতের স্ত্রী আলিয়া খাতুন জানান, দুইদিন আগে তার স্বামী রিকশা নিয়ে প্রতিবেশী রাজুর বাড়ির সীমানা প্রাচীরের পাশ দিয়ে যাওয়ার সময় ধাক্কা লাগলে প্রাচীরটি কিছুটা নড়ে যায়। পরে দুইজন মিস্ত্রি এনে সেটি মেরামত করে দেওয়া হয়।
একপর্যায়ে কালু মিয়া ধারালো দা দিয়ে আমার স্বামীকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। এ সময় আমি ঘটনাস্থলেই ছিলাম।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা গোলামকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিন আগেও একই বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। এছাড়া রাজুর স্ত্রীর বন্যার সঙ্গে কালু মিয়ার গোপন সম্পর্ক নিয়ে এলাকাজুড়ে আগে থেকেই আলোচনা ও উত্তেজনা ছিল।
ঘটনার পর অভিযুক্ত কালু মিয়া ও বন্যা পলাতক রয়েছেন বলে জানা গেছে। এলাকাবাসীর ধারণা, আগের সেই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান