হ্যাটট্রিক সাফ মিশনে বাংলাদেশ, নেই স্বপ্না, মুনকি
২৫ মে ভারতের গোয়ায় শুরু হচ্ছে সাফ টুর্নামেন্ট। বাংলাদেশ আসন্ন টুর্নামেন্টের প্রস্তুতির জন্য আগামীকাল থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশ্যে রওনা হচ্ছে। থাইল্যান্ড থেকে গোয়ায় রওনা হবে বাংলাদেশ। এজন্য আজই সাফ সংক্রান্ত সংবাদ সম্মেলন আয়োজন করেছে বাফুফে।
বাংলাদেশ নারী সাফের টানা দুইবারের চ্যাম্পিয়ন। তাই এই টুর্নামেন্ট হ্যাটট্টিক শিরোপার মিশন। এজন্য বাফুফে থাইল্যান্ডে দুই সপ্তাহের ট্রেনিং ও থাইল্যান্ডের দুটি ক্লাব দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচের আয়োজন করেছে। বাংলাদেশ নারী দলের মিডফিল্ডার স্বপ্না রাণী ও মুনকি আক্তার পারফরম্যান্সের জন্য বাদ পড়েছেন। ইনজুরির জন্য এই দলে নেই নবীরনও।
বাংলাদেশের প্রথম দুই সাফ জয়ের অধিনায়ক সাবিনা খাতুন। গত সাফ জয়ের পর থেকে কোচ বাটলারের সঙ্গে দূরত্বে তিনিসহ কৃষ্ণা, মাসুরা, সানজিদা ও সুমাইয়া দল থেকে বাইরে। এবার তাদের ছাড়াই বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নের শিরোপা ধরে রাখতে যাচ্ছে। অস্ট্রেলিয়ায় খেলা সুইডেন প্রবাসী আনিকা রয়েছেন স্কোয়াডে।
বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ আজ সংবাদ সম্মেলনে বলেন, 'আমাদের লক্ষ্য হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়া। সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। বাফুফের পক্ষ থেকে এই টুর্নামেন্টে গুরুত্ব দেওয়া হয়েছে।'
প্রসঙ্গত, ৬ দলের সাফে বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে স্বাগতিক ভারত এবং মালদ্বীপের সঙ্গে। বাংলাদেশের প্রথম ম্যাচ ২৮ মে, মালদ্বীপের বিপক্ষে। ৩১ মে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। দুই গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনালে। ফাইনাল গড়াবে আগামী ৬ জুন।
এমএসএম / এমএসএম
দুই হাতে রান বিলিয়ে লজ্জার রেকর্ড গড়ল রাজস্থান
বিশ্বকাপে পাকিস্তান-আফ্রিকাকে হারানোর লক্ষ্য বাংলাদেশের
২০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান
বাজে বোলিংয়ে হতাশায় দিন শেষ করল বাংলাদেশ
মাঠ থেকে অনেক দূরের আসন, তবুও ফাইনালের টিকিটের দাম ১৪০ কোটি টাকা!
মেসির মতে তিনটি দেশ ২০২৬ বিশ্বকাপের শীর্ষ ফেভারিট
৪১৩ রানে প্রথম ইনিংস থামল বাংলাদেশের
মুশফিকের শতক ও চারশ’র আশায় মধ্যাহ্নভোজে বাংলাদেশ
নেইমারের প্রশংসা করে তাকে বিশ্বকাপে দেখতে চাইলেন মেসি
শান্ত-মুমিনুলের ব্যাটে একশ পেরোল বাংলাদেশ
আবারও অধিনায়কত্ব পাচ্ছেন রোহিত?
বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি ইরানের