ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

গোপালগঞ্জে আমেরিকা প্রবাসীর ওপর সাবেক স্ত্রীর সশস্ত্র হামলা: জমি ও বাড়ি আত্মসাতের অভিযোগ


এম টি রহমান মাহমুদ, স্টাফ রিপোর্টার photo এম টি রহমান মাহমুদ, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ৬-৫-২০২৬ দুপুর ৪:১৪

গোপালগঞ্জে আমেরিকা প্রবাসী স্বামীর কষ্টার্জিত অর্থে নির্মিত জেলা শহরের ডিসি রোডের আধুনিক ৫ তলা বাড়ি, নগদ টাকা-পয়সা ও জমিজমা আত্মসাৎ করার উদ্দেশ্যে তার ওপর হামলা চালিয়ে তাকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে ভুক্তভোগী প্রবাসী স্বামীর সাবেক স্ত্রী সেলিনা আক্তার (৫৩) ও তার আত্মীয়-স্বজনের বিরুদ্ধে। সশস্ত্র হামলায় গুরুতর আহত ভুক্তভোগীদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার কিছু ভিডিও ফুটেজ ও ছবি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সাবেক চেয়ারম্যান ও তার সঙ্গীর ওপর বর্বরোচিত হামলার এ ঘটনা জেলাজুড়ে ব্যাপক সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, হামলায় গুরুতর আহত ভুক্তভোগী প্রবাসীর নাম আলমাস হাসান মোল্যা (৫৮) ও তার সাথে থাকা রিয়াজ মোল্যা (৩৫)। আলমাস হাসান মোল্যা আমেরিকা প্রবাসী এবং গোপালগঞ্জ সদর উপজেলার ১৪নং করপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) একজন মানবিক মানুষ। শহরের মূল্যবান বাড়ি, নগদ টাকা-পয়সা ও জমি-জমা সংক্রান্ত বিষয়ে সাবেক স্ত্রী ও তার স্বজনদের সাথে পূর্ববিরোধের জেরে তার সাবেক স্ত্রী সেলিনা আক্তার সম্প্রতি তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। ভুক্তভোগীর অভিযোগ, সেলিনা আক্তারের নির্দেশেই গত ৫ মে ২০২৬ তারিখে রাত পৌনে ৯টার দিকে ধান কাটার উদ্দেশ্যে ভ্যানযোগে বলাকৈড় গ্রামের বাড়িতে যাওয়ার পথে 'খেলনা' নামক স্থানে পৌঁছলে তার এবং রিয়াজ মোল্যার ওপর পূর্বপরিকল্পিতভাবে সশস্ত্র এ হামলা চালানো হয়।

বর্তমানে ভুক্তভোগী আলমাস হাসান মোল্যা ও রিয়াজ মোল্যা দুজনেই গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে তিনি গোপালগঞ্জ সদর আমলি আদালতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। গত বুধবার (৬ মে) বিজ্ঞ বিচারিক আদালত অভিযোগটি আমলে নিয়ে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এফআইআর করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলার নম্বর ও ধারা সংগ্রহ করা সম্ভব হয়নি।

ভুক্তভোগী আলমাস হাসান মোল্যা জানান, গত মঙ্গলবার রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটের দিকে গোপালগঞ্জ শহর থেকে নিজ গ্রাম বলাকৈড়ে যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটে। তার অভিযোগ অনুযায়ী, পূর্ব শত্রুতার জেরে তার সাবেক স্ত্রী সেলিনা আক্তারের নেতৃত্বে একদল লোক তার পথরোধ করে অতর্কিত হামলা চালায়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন— মো. শফিকুল ইসলাম খান ওরফে ইসরুল খান (৪৩), মো. খসরুল খান (৪৮) পিতা- আবুল বাসার খান এবং মোহাম্মদ আবিদ সরদার (১৯) পিতা- মো. রইজ সরদার। এরা সকলেই গোপালগঞ্জ সদর উপজেলার বলাকৈড় গ্রামের বাসিন্দা। এছাড়া অজ্ঞাতনামা আরও ৭/৮ জন হামলায় অংশ নেয়।

আলমাস হাসান মোল্যা দাবি করেন, হামলাকারীরা ধারালো অস্ত্র 'রামদা' দিয়ে তার মাথায় কোপ দেয়। এ সময় তার সঙ্গে থাকা রিয়াজ মোল্যার হাত ভেঙে ফেলা হয় এবং তাকে হাতুড়ি দিয়ে মারধর করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা উভয়েই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও সাক্ষাৎ না পাওয়ায় তাদের কোনো বক্তব্য দেওয়া সম্ভব হয়নি।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনিসুর রহমান মুঠোফোনে বলেন, “আমি সরকারি কাজে সাক্ষ্য দেওয়ার জন্য স্টেশনের বাহিরে রয়েছি। এ বিষয়ে দ্রুতই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হাজী আলমাস মোল্লা শিশু কাল থেকেই জীবন সংগ্রাম করে মানুষের কল্যাণে কাজ করেছেন। তিনি একজন প্রতিবন্ধী ও মানবিক মানুষ। মানুষ মানুষের জন্য।”

এমএসএম / এমএসএম

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা

কোনাবাড়ীতে গ্যাস সংকটে ভোগান্তির স্বীকার ৩ শতাধিক পরিবার

কোটা মাদরাসার অধ্যক্ষকে অপসারণের দাবি, মাঠে গ্রামবাসী-অভিভাবকেরা

রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান

ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়

আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু

বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা