বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে মেহেরপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে মেহেরপুরের মুজিবনগর উপজেলায় এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিকে সামনে রেখে এ সমাবেশের আয়োজন করা হয়।
আজ দুপুরে দারিয়াপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা কৃষকদের উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সরকারি বিভিন্ন সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
সমাবেশে ফ্যামিলি কার্ড, খাল খনন, সুরক্ষা কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ তুলে ধরা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধ, মানবপাচার, মাদক, অপপ্রচার, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
এছাড়া ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ গড়ে তোলা, সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল আচরণ, পরিবেশ সংরক্ষণ, অটিজম বিষয়ে সচেতনতা এবং তথ্য অধিকার আইন সম্পর্কেও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল জলিল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কৃষি বিপণন অধিদপ্তরের কৃষি বিপণন কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম, জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা নিরাপদ খাদ্য অফিসার জনাব রিয়াজ মাহমুদ এবং দারিয়াপুর ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাবিবুর রহমান।
মুজিবনগর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, “নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কৃষকসহ সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে। কৃষকের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।”
জেলা তথ্য অফিস, মেহেরপুরের আয়োজনে অনুষ্ঠিত এ কৃষক সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
Link Copied