ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের ৩ সদস্য আটক


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ৮-১০-২০২১ বিকাল ৫:১১
ময়মনসসিংহে র‍্যাবের অভিযানে চার কেজি গাঁজাসহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ীচক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিভাগীয় নগরীর ঢাকা বাইপাস দিঘারকান্দা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, ইব্রাহিম, মহিউদ্দিন ও সাজ্জাদ আহমেদ। 
র‍্যাব-১৪ এর কোম্পানি কোমান্ডার মেজর আখের মুহাম্মদ জয় জানান, র‍্যাবের সহকারী পরিচালক আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল বৃহস্পতিবার রাতে ঢাকা ময়মনসিংহ রোডে টহল ডিউটিকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের একটি দল ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ঢাকা বাইপাস দিঘারকান্দা এলাকায় বিপুল পরিমাণ মাদক কেনাবেচা করছে।  তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।  তাদের কাছ থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়ার ইব্রাহিম ও মহিউদ্দিন এবং সিলেট জালালাবাদ এলাকার সাজ্জাদ আহমেদ। আটককৃতদের বরাতন দিয়ে র‍্যাব আরো জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গাজা এনে ময়মনসিংহ অঞ্চলে পাইকারি ও খুচরা গাজা বিক্রি করছে। তাদের বিরুদ্ধে বৃহস্পতিবার কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান