ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

কোম্পানীগঞ্জের বসুরহাটকে আধুনিক নগরীতে রূপ দিতে চান মেয়র পদপ্রার্থী আব্দুল মতিন লিটন


আবদুর রহিম, কোম্পানীগঞ্জ photo আবদুর রহিম, কোম্পানীগঞ্জ
প্রকাশিত: ৬-৫-২০২৬ দুপুর ৪:৪১

বসুরহাট পৌরসভাকে একটি আধুনিক, নিরাপদ ও জনবান্ধব নগরীতে রূপান্তরের প্রত্যয় নিয়ে আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তৃণমূলের জনপ্রিয় নেতা আব্দুল মতিন লিটন। 

দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দল ও সাধারণ মানুষের জন্য কাজ করে যাওয়া এই নেতাকে ঘিরে স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।

রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি ব্যবসায়ী সমাজেও রয়েছে তার সুপরিচিত অবস্থান। তিনি বর্তমানে বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের বারবার নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সম্প্রতি “দৈনিক সকালের সময়” পত্রিকার প্রতিনিধির সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে আব্দুল মতিন লিটন বলেন, “আমি কখনো দলের কাছে ব্যক্তিগত কিছু চাইনি।

 সবসময় দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছি। আশা করি দল আমার দীর্ঘদিনের ত্যাগ, শ্রম ও রাজনৈতিক অবদান মূল্যায়ন করে মেয়র পদে মনোনয়ন দেবে।”

তিনি জানান, নির্বাচিত হলে বসুরহাট পৌরসভাকে একটি আধুনিক ও স্মার্ট মডেল পৌরসভায় রূপান্তর করাই হবে তার প্রধান লক্ষ্য। নাগরিক সেবার মানোন্নয়নে স্বাস্থ্য, শিক্ষা ও বিনোদন খাতে আধুনিক ও কার্যকর উদ্যোগ গ্রহণের কথাও জানান তিনি।

মাদক নির্মূলে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে তিনি বলেন, সমাজকে মাদকমুক্ত রাখতে “জিরো টলারেন্স” নীতি গ্রহণ করা হবে। পাশাপাশি মানবিক ও সামাজিক উন্নয়নের অংশ হিসেবে বেওয়ারিশ লাশ দাফনের জন্য গণকবরস্থান স্থাপনসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।

স্থানীয়দের মতে, কর্মীবান্ধব, স্বচ্ছ ও জনমুখী রাজনীতির কারণে আব্দুল মতিন লিটন ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। তার নেতৃত্বে বসুরহাট পৌরসভা একটি আদর্শ ও উন্নত জনপদে পরিণত হবে বলেও আশা প্রকাশ করেছেন অনেকে।

এমএসএম / এমএসএম

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ

বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত

কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা

আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান

বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ

তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ