ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

চাঁদপুরে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় ৫ প্রতিষ্ঠানের জরিমানা


আলআমিন ভূঁইয়া, চাঁদপুর photo আলআমিন ভূঁইয়া, চাঁদপুর
প্রকাশিত: ৬-৫-২০২৬ বিকাল ৫:৮

চাঁদপুরের কচুয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় ৫ ব্যবসা প্রতিষ্ঠান মালিককে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (০৬ মে) দুপুরে উপজেলার পাচার বাজারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ে সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিভিন্ন রোগ নির্ণয়ের পরীক্ষায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্য নেওয়ায় সাচার হলি কেয়ার ডিজিটাল মেডিকেল সেন্টার মালিককে ১০ হাজার টাকা,  একই অপরাধে ডায়মন্ড হসপিটাল এন্ড ল্যাব মালিককে ১০ হাজার টাকা, ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয়ের অপরাধে গোপাল মেডিকেল হল মালিককে ১০ হাজার টাকা, একই অপরাধে মল্লিক ফার্মেসী মালিককে ১০ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকায় ঢাকা এশিয়ান রেস্টুরেন্ট মালিককে ৩ হাজার টাকাসহ মোট ৪৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। 

জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো: নজরুল ইসলাম, কচুয়া উপজেলার স্যানেটারি ইন্সপেক্টর  এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

উলিপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যার ৭ ঘণ্টার মধ্যে নাতি গ্রেপ্তার, পুকুর থেকে ছুরি উদ্ধার

দীর্ঘ ৯ বছর পর কুয়াকাটায় বিচ কার্নিভাল: সার্বিক প্রস্তুতি পরিদর্শন করলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন

ধামইরহাটে খাদ্য বান্ধব ডিলার রওশন রেজা বাবুর সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান

কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল

‎সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি

কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, নিখোঁজ মা: ঘটনাস্থলে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর