ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন সংস্কারের উদ্যোগ, সহযোগিতা কামনা


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ৬-৫-২০২৬ বিকাল ৬:১৫
যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রায় পাঁচ দশক পুরোনো ৩১ শয্যার ভবনটি সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। ১৯৭৮ সালে নির্মিত এই দ্বিতল ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকায় অবশেষে সংস্কারের সিদ্ধান্ত বাস্তবায়নের পথে এগিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি) ই-জিপি পদ্ধতির মাধ্যমে ঠিকাদার নির্বাচন সম্পন্ন করেছে। ঢাকার মেসার্স আতিক এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে এ কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রায় ৭১ লাখ টাকা ব্যয়ে সংস্কার কাজ আগামী সপ্তাহ থেকে শুরু হওয়ার কথা রয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আলীমুর রাজীব জানান, ভবনটির অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দেয়ালের পলেস্তারা খসে পড়ছে, পানি সরবরাহ, বিদ্যুৎ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। এ অবস্থায় পুরুষ, নারী ও শিশু ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়েছে। তিনি আরও বলেন, সংস্কার কাজ চলাকালীন সময়ে পুরোনো ভবনে রোগী ভর্তি রাখা নিরাপদ নয়। ইতোমধ্যে রোগী ও প্রয়োজনীয় সরঞ্জাম অন্যত্র স্থানান্তরের কাজ শুরু হয়েছে। রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে ওই ভবনে ভর্তি কার্যক্রম বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, বিভিন্ন সময় গণমাধ্যমে ভবনটির ঝুঁকিপূর্ণ অবস্থার বিষয়টি তুলে ধরার পর সংশ্লিষ্ট দপ্তর সংস্কারের উদ্যোগ নেয়। সংশ্লিষ্টরা আশা করছেন, সংস্কার কাজ সম্পন্ন হলে স্বাস্থ্যসেবার মান বাড়বে এবং রোগীরা আরও নিরাপদ পরিবেশে চিকিৎসা নিতে পারবেন।
 

Aminur / Aminur

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ