ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

গাজীপুরে চলাচলের রাস্তা নিয়ে বিরোধ: হুমকির অভিযোগ


জাহাঙ্গীর আলম টঙ্গী photo জাহাঙ্গীর আলম টঙ্গী
প্রকাশিত: ৬-৫-২০২৬ রাত ৯:২

গাজীপুর মহানগরের সদর থানাধীন উত্তর বিলাসপুর এলাকায় চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী হিসেবে নিজেকে দাবি করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সিনিয়র সাংবাদিক মজিবুর রহমান পাটোয়ারী (৬৬)। অভিযোগ সূত্রে জানা যায়, উত্তর বিলাসপুর এলাকার বাসিন্দা মজিবুর রহমান পাটোয়ারীর বাড়ির চলাচলের রাস্তায় স্থানীয় দুই ব্যক্তি মোঃ আজিজুল হক (৪৫) ও রাকিব (৩৫) লোহার গেইট নির্মাণ করে পথ বন্ধ করে দেন বলে তিনি দাবি করেন। এ বিষয়ে তিনি আদালতে পিটিশন মামলা (মোঃ নং-৩৭৪/২৫) দায়ের করেন। পরে আদালতের নির্দেশে বিষয়টি তদন্তের জন্য গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়। অভিযোগে আরও বলা হয়, তদন্ত সংক্রান্ত নোটিশের পরিপ্রেক্ষিতে ৬ মে ২০২৬ তারিখ সকাল সাড়ে ১১টার দিকে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হলে বিবাদীদ্বয় ও তাদের সঙ্গে থাকা অজ্ঞাত ৩-৪ জন ব্যক্তি তাকে লক্ষ্য করে অশালীন ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে প্রতিবাদ করলে তাকে হত্যার হুমকি দেওয়া হয় এবং মিথ্যা মামলায় জড়ানোর ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত আজিজুল হকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, তিনি অসুস্থ (ব্রেন স্ট্রোকের রোগী) এবং কাউকে কোনো ধরনের হুমকি দেননি। অন্যদিকে, গাজীপুর সদর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই কামরুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, চলাচলের রাস্তা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্থানীয়ভাবে উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা