নেত্রকোণায় নতুন কুঁড়ি স্পোর্টসের কাবাডি ও ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত
সারাদেশের মতো নেত্রকোণাও বর্ণাঢ্য আয়োজনে চলছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬। গত বুধবার বেলা দুইটা ৩০ মিনিটে নেত্রকোণা জেলা আধুনিক স্টেডিয়ামে কাবাডি ও ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার।
কাবাডি প্রতিযোগিতায় বালক বিভাগে নেত্রকোণা সদর উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন,এবং রানার্স আপ হয়েছেন কলমাকান্দা উপজেলা। অপরদিকে কাবাডি বালিকা নেত্রকোণার সদর উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন এবং রানার্স আপ হয়েছেন নেত্রকোণা পৌরসভা। ফুটবল (বালক) বিভাগে বারহাট্টা উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন এবং রানার আপ হয়েছেন নেত্রকোণা পৌরসভা।
অপরদিকে ফুটবল (বালিকা) কলমাকান্দা উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন এবং রানার্সআপ হয়েছেন নেত্রকোনা পৌরসভা।
ফায়নাল খেলার শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রশাসনের কর্মকর্তা, জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তার জেলা ক্রীড়া সংগঠন হেদায়েত উল্লাহ রুমিন,ক্রীড়া সংগঠন আবুল কাশেমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যম কর্মী।
গত ২ মে থেকে শুরু হওয়া নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এ নেত্রকোণা জেলার ১০টি উপজেলা ও ৫টি পৌরসভা,থেকে বিপুলসংখ্যক খেলোয়াড় অংশগ্রহণ করছেন। আগামী ১০মে এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হবে।
Aminur / Aminur
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান