নওয়াপাড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ভবনের কক্ষ ভাড়া দেওয়া নিয়ে বিরোধের জেরে আনিসুর রহমান (৬৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি নওয়াপাড়ার বোয়ালমারী পোল এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছিলেন। মঙ্গলবার (৬ মে) রাত সাড়ে ৯টার দিকে নওয়াপাড়া পীরবাড়ি এলাকায় তার নিজস্ব ভবনের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, ভবনের রুম ভাড়া নিয়ে কয়েকজনের সঙ্গে আনিসুর রহমানের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা তাকে মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে খুলনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। খুলনায় চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে বুধবার ভোরে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এদিকে পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
Aminur / Aminur
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস