ঢাকা রবিবার, ৯ আগস্ট, ২০২৬

গাজীপুর সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা : পরিবর্তনের বার্তা ড. হাফিজুর রহমানের


জাহাঙ্গীর আলম টঙ্গী photo জাহাঙ্গীর আলম টঙ্গী
প্রকাশিত: ৭-৫-২০২৬ দুপুর ১২:৫১
 আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির মনোনীত প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে ড. মুহাম্মদ হাফিজুর রহমানের নাম।
বুধবার (৬ মে) বিকেলে গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানার তামীরুল মিল্লাত কামিল মাদরাসার শহীদ আব্দুল মালেক অডিটোরিয়ামে আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশে এ ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, গাজীপুর দেশের অন্যতম বৃহৎ শিল্পনগরী ও জনবহুল সিটি করপোরেশন। নগরবাসী এখন সৎ, দক্ষ ও জনবান্ধব নেতৃত্ব প্রত্যাশা করছে। তিনি দাবি করেন, তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে ড. হাফিজুর রহমান একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। তার নেতৃত্বে গাজীপুরে ইতিবাচক পরিবর্তন আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। দলীয় সূত্রে জানা যায়, ড. হাফিজুর রহমান এর আগে গাজীপুর-৬ আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিয়েছিলেন। সে সময় আমীরে জামায়াতের আহ্বানে সাড়া দিয়ে তিনি তুরস্কে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত চাকরি ছেড়ে দেশে ফিরে আসেন এবং পরবর্তীতে সক্রিয়ভাবে রাজনীতিতে সম্পৃক্ত হন। মেয়র প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর নিজের বক্তব্যে ড. হাফিজুর রহমান বলেন, তরুণ প্রজন্মের প্রত্যাশা ও জুলাই শহীদদের আদর্শ সামনে রেখে তিনি একটি মানবিক, পরিচ্ছন্ন ও আধুনিক নগর গড়ে তুলতে কাজ করবেন। শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করা, নাগরিক সেবা সহজীকরণ এবং পরিকল্পিত নগর ব্যবস্থাপনা প্রতিষ্ঠাকে তিনি অগ্রাধিকার দেওয়ার কথা জানান। তিনি আরও বলেন, গাজীপুরকে যানজট, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনার সংকট ও পরিবেশ দূষণমুক্ত একটি বাসযোগ্য নগরীতে রূপান্তর করাই হবে তার প্রধান লক্ষ্য। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা উত্তর অঞ্চলের পরিচালক মুহাম্মদ আব্দুর রব এবং গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইয়ুবী। সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক মো. জামাল উদ্দিন।
সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন স্তরের দায়িত্বশীল সদস্য, পেশাজীবী প্রতিনিধি এবং মহানগরের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০২৩ সালের ২৫ মে অনুষ্ঠিত সর্বশেষ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন মেয়র নির্বাচিত হন। পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার স্থানীয় সরকার কাঠামোয় পরিবর্তন এনে পূর্ববর্তী বিতর্কিত নির্বাচনের মাধ্যমে গঠিত সব সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ বাতিল ঘোষণা করে। এতে অনেক জনপ্রতিনিধি তাদের পদ হারান। তবে স্থানীয় সরকার নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে নির্বাচন কমিশন এখনো কোনো নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করেনি।

এমএসএম / এমএসএম

দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ ৫ আসামি গ্রেপ্তার

খুলনা র‌্যাবের বাগেরহাটে অভিযান ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার

কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা

মোহনগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার

১৭ কেজি গাঁজাসহ প্রাইভেট কার জব্দ, আটক ৩

মান্দায় বিধবাকে উচ্ছেদে মারপিট, ঘরবাড়ি ভাঙচুর ও কলাগাছ কাটার অভিযোগ

সিংড়ায় শিক্ষার্থীদের টিফিনের টাকায় বৃক্ষ চারা বিতরণ

আইনজীবীর বিরুদ্ধে বৃদ্ধ, অসহায় শ্বশুর শ্বাশুড়ীকে নির্যাতন ও হয়রানির অভিযোগে পঞ্চগড়ে মানববন্ধন

জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু

লাইসেন্সের আওতায় আসছে কুমিল্লার মিশুক-অটোরিকশা, আবেদন শুরু আজ থেকে

নাচোলে ৩২ তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

রাস্তা না পেয়ে মিথ্যার আশ্রয় নেওয়ার অভিযোগ; প্রতিবাদে মানববন্ধন

দুই বছর যাবৎ বসতবাড়ি ও সড়কের ওপর পড়ে আছে বৈদ্যুতিক খুঁটি, মরণ আতঙ্কে কাপ্তাই চিৎমরমের ৩৫টি পরিবার