ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

রাণীনগরে প্রকাশ্যে মাদক সেবনে ৪ যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি photo রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ৭-৫-২০২৬ দুপুর ১২:৫৪
সরকার ঘোষিত দেশব্যাপী মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নওগাঁর রাণীনগরে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে ৪ যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৬ মে) রাতে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
​দণ্ডপ্রাপ্তরা হলেন ১ মোঃ শিহাব (২৯),পিতাঃ মোঃআব্দুর রশিদ, গ্রামঃপশ্চিম বালুভরা।২মোঃ রাশেদ মোল্লা (২৩), পিতাঃনাছির মোল্লা, গ্রামঃ পশ্চিম বালুভরা।৩ মহসিন (২২), পিতাঃ- মৃত মখলেছুর রহমান,৷ গ্রামঃবাহাদুরপুর।৪.মোঃ জনি (৩১), পিতাঃ আব্দুল জলিল, গ্রামঃ মন্ডলপাড়া (নওগাঁ সদর)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় বুধবার রাত ১০টা ৩০ মিনিটে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়। এসময় প্রকাশ্য স্থানে নেশাজাতীয় মাদকদ্রব্য পান করা অবস্থায় চারজনকে আটক করা হয়। অপরাধ স্বীকার করায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাকিবুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
​ নির্বাহী অফিসার মোঃ রাকিবুল হাসান জানান:
​আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং সামাজিক অপরাধের মূল উৎস এই মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কাউকে প্রকাশ্যে জনবিরক্তি সৃষ্টি করে মাদক সেবন করতে দেওয়া হবে না। সমাজকে মাদকমুক্ত রাখতে এই ধরনের তদারকি ও আইনি ব্যবস্থা নিয়মিত পরিচালনা করা হবে।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে