ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

চিতলমারীতে দিনের আলোতে দোকানিকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য


চিতলমারী প্রতিনিধি photo চিতলমারী প্রতিনিধি
প্রকাশিত: ৭-৫-২০২৬ দুপুর ১২:৫৭

একটি আমের জুসকে কেন্দ্র করে বাগেরহাটের চিতলমারী উপজেলা-এ ঘটে গেল ভয়াবহ হত্যাকাণ্ড। দোকানের ভেতরেই প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে মোজাহিদ মোল্লা (৪০) নামে এক ব্যবসায়ীকে। মঙ্গলবার সকালে উপজেলার হিজলা ইউনিয়ন-এর হিজলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্ত বায়েজিদ ইজারাদার দোকান থেকে জুস কিনে সেটির মান নিয়ে প্রশ্ন তোলে। একপর্যায়ে সে দোকানিকে জুসটি পান করতে বলে। দোকানি জুস মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই অভিযুক্ত ধারালো হাসুয়া দিয়ে গলায় আঘাত করে। এতে ঘটনাস্থল রক্তে ভেসে যায়।

নিহতের স্বজন মোমিন মোল্লা জানান, “আমরা কেউ বুঝতে পারিনি ওর উদ্দেশ্য এমন ভয়ংকর ছিল। হাতে হাসুয়া দেখে মনে হয়েছিল মাঠে কাজ করতে যাবে।”

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই মোজাহিদ মোল্লার মৃত্যু হয়। পরে পুলিশ এসে অভিযুক্তকে আটক করে।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার