ঢাকা শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

মেহেরপুরে সাঁতার প্রশিক্ষণ ও সুইমিং পুল নির্মাণে সদর ইউএনও’র অনন্য উদ্যোগ


তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর photo তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর
প্রকাশিত: ৭-৫-২০২৬ দুপুর ১২:৫৮
মেহেরপুরে শিশুদের পানিতে ডুবে মৃত্যুর ঝুঁকি হ্রাসে সময়োপযোগী ও মানবিক এক অনন্য উদ্যোগ নিয়েছে সদর উপজেলা প্রশাসন। জেলার বিভিন্ন এলাকায় খাল, বিল, ডোবা ও পুকুরঘেরা পরিবেশে সাঁতার না জানার কারণে প্রায়ই শিশু মৃত্যুর মর্মান্তিক ঘটনা ঘটছে। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে সাঁতার শিক্ষাকে গুরুত্ব দিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম।
সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি দুঃখজনক পানিতে ডুবে শিশুমৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। এর অংশ হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি সুইমিং পুল নির্মাণ করা হয়েছে, যেখানে নিয়মিতভাবে শিশুদের সাঁতার প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
ছেলে ও মেয়েদের জন্য পৃথকভাবে প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে, যা অভিভাবকদের মধ্যে স্বস্তি ও সন্তোষের পরিবেশ সৃষ্টি করেছে। প্রতিদিন চারটি ব্যাচে ভাগ করে শিশুদের সাঁতার শেখানো হচ্ছে। ইতোমধ্যে প্রায় ২০০ জন শিশু সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছে এবং চলতি মাসে আরও বহু শিশু প্রশিক্ষণ গ্রহণ করছে।
১৯৭৮ সালে গ্রেটার কুষ্টিয়া  সাঁতার চ্যাম্পিয়ন এবং একজন অভিভাবক হাফিজুর রহমান হাপি বলেন, “সাঁতার শেখার সুযোগ তৈরি হওয়ায় শিশুদের নিরাপত্তা আগের তুলনায় অনেক বেশি নিশ্চিত হচ্ছে। বিশেষ করে খাল-বিল, ডোবা ও উন্মুক্ত জলাশয়-ঘন এলাকায় এই প্রশিক্ষণ অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
অভিভাবকদের মতে, ছোটবেলা থেকেই সাঁতার শেখার সুযোগ পেলে শিশুদের আত্মবিশ্বাস যেমন বৃদ্ধি পাবে, তেমনি পানিতে ডুবে মৃত্যুর মতো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকলে ভবিষ্যৎ প্রজন্ম আরও নিরাপদ, সচেতন ও দক্ষ হয়ে গড়ে উঠবে।
এ সময় অভিভাবকরা এ মহতী উদ্যোগ বাস্তবায়নের জন্য মেহেরপুর সদর উপজেলা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাদের ভাষায়, উপজেলা প্রশাসনের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সব মিলিয়ে, উপজেলা প্রশাসনের এ উদ্যোগ শুধু প্রশংসনীয়ই নয়, বরং শিশুদের জীবন রক্ষায় একটি কার্যকর, সময়োপযোগী ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশের খুলি ও হাড় উদ্ধার

সিংড়ায় পুকুর নিয়ে বিরোধ, গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দেয়ার অভিযোগ

বাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৮

সংরক্ষিত মহিলা আসনের এমপি সাকিলা ফারজানাকে হাটহাজারীতে সংবর্ধনা

ক্ষেতলালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

পটিয়ায় বসতঘর থেকে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার

প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার: এমপি মিলন

নেত্রকোণার মদনে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী--টুকু

কেশবপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু নাকি হত্যা

বড়লেখায় পুলিশের অভিযানে ১৩ এয়ারগান উদ্ধার; মামলা ও জব্দ তালিকায় দুই চিত্র

জুড়ী সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা রুখে দিল বিজিবি

পত্নীতলায় হুইল চেয়ার বিতরণ

শিবচরে কাভার্ড ভ্যানের চাপায় নারী ও শিশুসহ ২ জন নিহত আহত ৩