ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

নওয়াপাড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ৭-৫-২০২৬ দুপুর ১২:৫৮
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ঘর ভাড়া সংক্রান্ত বিরোধের জেরে আনিছুর রহমান (৬৭) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় নিজ বাড়ির সামনে হামলার শিকার হন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
নিহত আনিছুর রহমান নওয়াপাড়া পৌরসভার গুয়াখোলা এলাকার বাসিন্দা এবং নওয়াপাড়ার আমদানিকারক প্রতিষ্ঠান জয়েন্ট ট্রেডিংয়ের মালিক ছিলেন। এছাড়া নওয়াপাড়া বাজারে তার মালিকানাধীন ‘আনিস প্লাজা’ নামে একটি বহুতল মার্কেট রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, পীর বাড়ি এলাকার শাহ জোনায়েদের ছেলে শাহ মাহামুদ আনিস প্লাজায় একটি দোকানঘর ভাড়া নিতে চান। তবে আনিছুর রহমান তাকে ঘর ভাড়া দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, বুধবার সন্ধ্যা সাতটার দিকে আনিছুর রহমান বাড়ির সামনে অবস্থানকালে শাহ মাহামুদ ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার চিকিৎসকের পরামর্শে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। বৃহস্পতিবার সকালে নিহতের মরদেহ নওয়াপাড়ায় আনা হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
অভয়নগর থানার ওসি (তদন্ত) মো. জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকেই অভিযুক্ত শাহ মাহামুদ পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচার দাবিতে নওয়াপাড়া নৌবন্দরের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে নওয়াপাড়া আমদানিকারক ও বাজার ব্যবসায়ী সমিতি।

এমএসএম / এমএসএম

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ