নিখোঁজ স্কুলছাত্র রবিউল হাসান ইমন: মনপুরা থানায় জিডি
ভোলার মনপুরা উপজেলার হাজীরহাট ইউনিয়নের চর ফৈজউদ্দিন গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রবিউল হাসান ইমন (১৫) নামের এক স্কুলছাত্র গত ৫ মে ২০২৬ ইং তারিখ সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটের সময় নিখোঁজ হয়েছেন। তিনি হাজীরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, পড়ালেখা নিয়ে অভিভাবকের বকাঝকার কারণে ইমন কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর দুই দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
ইমনের বাবা আবুল কালাম আজাদ বলেন,
“পড়ালেখার বিষয়ে রাগ করার কারণে সে কাউকে কিছু না বলে বাসা থেকে চলে যায়। এখন পর্যন্ত আমরা তার কোনো খোঁজ পাইনি।”
এ ঘটনায় আজ ৭ মে মনপুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। যার জিডি নম্বর- ২০১।
পরিবারের পক্ষ থেকে ইমনের সন্ধান পেলে দ্রুত নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ