বাগেরহাটে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
বাজারে দোকান ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে বণিক সমিতির মানববন্ধন
বাগেরহাটের রামপালে মাছের ঘের নিয়ে বিরোধে স্থানীয় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে ভাগা বাজারে বিএনপির অফিস ও দোকানপাট ভাংচুর এবং লুটপাটের ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বনিক সমিতির আয়োজনে বুধবার বেলা ১১টায় ভাগা চৌরাস্তা মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ক্ষতিগ্রস্থ দোকানদারসহ স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী অংশ নেন। মানববন্ধন চলাকালে ক্ষতিগ্রস্থরা অভিযোগ করে বলেন, রবিবার রাতে বাজারে সংঘটিত হামলায় স্থানীয় বিএনপি অফিস ভাংচুর, কয়েকটি দোকানে ব্যাপক হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হয়। যার ফলে ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছেন। ভুক্তভোগীরা বলেন, ঘটনার পরও দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে প্রশাসনের ধীরগতি দেখা যাচ্ছে। এতে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। ব্যাবসায়ীদের নিরাপত্তার সমস্যা দেখা দেয়ায় তারা বাজারের ব্যাবসা প্রতিষ্ঠান খোলা রাখতে ভয় পাচ্ছেন বলে দাবী করেন। মানববন্ধনে এ সময় বক্তব্য দেন বিএনপি নেতা আকবর হোসেন আকো, প্রধান শিক্ষক সাইদুর রহমান প্রমুখ। মানববন্ধনকারীরা বলেন ব্এিনপি নেতা হাফিজুর রহমান তুহিনের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের বিচার দাবি করা হয়। 'লুটপাট কতকাল-জেগে ওঠো রামপাল, সন্ত্রাসীদের আস্তানা-রামপালে হবে না, ব্যাবসায়ীদের নিরাপত্তা দিতে হবে, লেখা এমন সব প্লাকার্ড প্রদর্শন করে মানববন্ধনে অংশগ্রহনকারীরা। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন। এ বিষয়ে হাফিজুর রহমান তুহিনের কাছে জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। প্রসঙ্গতঃ গত রবিবার রাতে উপজেলার ভাগা বাজারে অবস্থিত বিএনপির অফিস ভাংচুর, নেতা-কর্মীদের ছবি ছেড়া, কয়েকটি ব্যাসায়ীক প্রতিষ্ঠান ভাংচুর ও ব্যাপক লুটপাট এবং হামলার ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের প্রায় ১৫ জন আহত হন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ