ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

‘আপনি দিল্লির মৃত্যুপরোয়ানায় স্বাক্ষর করেছেন’, রাহুলের ওপর চটলেন সঞ্জয়


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-৫-২০২৬ দুপুর ১:২৭

চলমান আইপিএলে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় এই মুহূর্তে তৃতীয় অবস্থানে আছেন লোকেশ রাহুল। একসময় সবার শীর্ষে থাকা দিল্লি ক্যাপিটালসের এই তারকা যদিও ঠিক ধারাবাহিক হতে পারছেন না। যে কারণে তার ওপর ক্ষোভ ঝেড়েছেন ভারতীয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ১৩ বলে ১২ রানের ইনিংস খেলে রাহুল দিল্লির মৃত্যুঘণ্টা বাজিয়েছেন বলে তিনি তীব্র সমালোচনা করেছেন।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের উইকেট কিছুটা ধীরগতির, যেখানে চেন্নাইয়ের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নেমে স্বাগতিকরা মন্থর গতিতে রান তুলতে থাকে। পাওয়ার প্লের ৫ ওভার টিকলেও রাহুল রানের গতি বাড়াতে পারেননি এবং আউট হওয়ার সময় ১৩ বলে করেন ১২ রান। শক্ত ব্যাটিং লাইনআপ নিয়েও দিল্লি টেনেটুনে ১৫৬ রানের লক্ষ্য দাঁড় করাতে সক্ষম হয়। এরপর সঞ্জু স্যামসনের অপরাজিত ৮৭ রানের ইনিংসে ভর করে চেন্নাই ৮ উইকেটের বড় জয় তুলে নেয়। এই হারে মৌসুমের ষষ্ঠ হার দেখল দিল্লি। 

মাঞ্জরেকার চেন্নাইয়ের কাছে দিল্লির হারের দায় রাহুলের ধীরগতির ইনিংসের ওপর চাপিয়েছেন এবং পাওয়ারপ্লেতে তার আক্রমণাত্মক মানসিকতার অধারাবাহিকতা নিয়ে হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, ‘এটা যেন জোড়-বিজোড় ম্যাচের মতো। কখনও সে শুরু থেকেই বোলারদের ওপর চড়াও হয়, যেটা আমরা রাহুলের কাছ থেকে দেখতে চাই। কিন্তু এরপর সে মনে করে যে সে নিজের অধিকার অর্জন করেছে এবং পরের ব্যাটারদের জন্য দায়িত্ব নিতে হবে, তখন সে এমন ইনিংস খেলে। ১২ বলে ১২ রান করে আউট হলে আপনি আসলে নিজের দলের মৃত্যুঘণ্টা বাজিয়ে দেন। প্রথম ছয় ওভারে দিল্লির নিষ্প্রভ ব্যাটিংয়ের পরই ম্যাচটা শেষ হয়ে গিয়েছিল।’

তিনি আরও বলেন, ‘আগের ম্যাচে দারুণ ইনিংস খেলার পরও লোকেশ রাহুল পরের খেলার প্রথম ছয় ওভারে ১২ বলে ১২ রান করে। অর্থাৎ, দুই ওভার ব্যাট করেও স্ট্রাইকরেট ছিল মাত্র ১০০। যখন ওপেনাররা ২০০ স্ট্রাইক রেটে খেলছে, তখন আপনি আশা করতে পারেন না যে একজন ওপেনার ১২ বলে ১২ রান করে পরে বিস্ফোরক ব্যাটিং করবে।’

খারাপ এই ম্যাচ সত্ত্বেও সাম্প্রতিক সময়ে রাহুল রান পেয়েছেন। গত সপ্তাহে রাজস্থান রয়্যালসের বিপক্ষে দিল্লির ২২৬ রানের সফল রান তাড়ায় তার ৭৫ রানের ইনিংস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এ ছাড়া পাঞ্জাব কিংসের বিপক্ষে কোটলায় অপরাজিত ১৫২ রানের ইনিংস খেলে তিনি ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডও গড়েছিলেন। যদিও ২৬৪ রানের রেকর্ড সংগ্রহ গড়ার পরও সেই ম্যাচে জয় হেরেছে দিল্লি। চলমান আইপিএলে এখন পর্যন্ত ১০ ম্যাচে ৪৯.৪৪ গড় এবং ১৮০.৮৯ স্ট্রাইকরেটে ৪৪৫ রান করেছেন রাহুল।

এমএসএম / এমএসএম

মায়ামির কোচ বদলে মেসির হাত থাকার গুঞ্জন, মুখ খুললেন চাকরি হারানো কোচ

হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির

প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল