তজুমদ্দিনে বোরো ধানের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি, দাম নিয়ে শঙ্কা
ভোলার তজুমদ্দিনে চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে| অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত সেচ সুবিধা এবং উন্নত জাতের বীজ ব্যবহারের ফলে এবার হেক্টরপ্রতি ফলন গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে| এতে কৃষকদের মুখে শস্তির হাসি ফুটেছে,
উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, অধিকাংশ জমিতেই ধানের শীষ ভারী হয়ে নুয়ে পড়েছে| কৃষকরা বলছেন, সময়মতো সার ও কীটনাশক ব্যবহারের পাশাপাশি আবহাওয়া অনুকূলে থাকায় রোগবালাই তুলনামূলক কম হয়েছে| তবে ভালো ফলনের আনন্দের মাঝেও কৃষকদের মনে শঙ্কা রয়েছে ধানের ন্যায্য দাম নিয়ে| ইতোমধ্যে অনেক এলাকায় ধান কাটার মৌসুম শুরু হলেও বাজারে দাম প্রত্যাশার তুলনায় কম| কৃষকদের অভিযোগ, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লাভের পরিমাণ কমে যেতে পারে|
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, এ বছর উপজেলার ৫টি ইউনিয়নে ব্রি ধান উপশী ৭৪, ১০১, ১০২, ১১৪, বিনা ধান ১৯, ২৪, ২৫ হিরাধানসহ স্থানীয় কৃষকরা নিজেদের চাহিদামত বিভিন্ন প্রজাতির ধান চাষ করেন| উপজেলায় চাষাবাদের লক্ষমাত্রা ছিলো ২হাজার ৫৮০ হেক্টর, চাষাবাদ হয়েছে ২ হাজার ৬শত হেক্টর যা লক্ষমাত্রার চেয়ে ২০ হেক্টর জমিতে বেশি চাষাবাদ হয়েছে| উপৎপাদনের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে ২০ হাজার ৮শত মেট্টিক টন| যেহেতু ধান কাটার মৌসুম শুরু হয়েছে সেহেতু লক্ষমাত্রা অর্জিত হবে বলে আশা করছে সংশ্লিষ্ট দফতর|
স্থানীয় কৃষকরা জানান, শ্রমিক সংকটের কারণে ধান কাটতে বাড়তি খরচ হচ্ছে| অনেকেই বাধ্য হয়ে যন্ত্রের সাহায্যে ধান কাটছেন, যার খরচও কম নয়| এর সঙ্গে পরিবহন ব্যয় ও সার-কীটনাশকের উচ্চমূল্য যোগ হয়ে মোট খরচ আরও বেড়েছে|
এ বিষয়ে তজুমদ্দিন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইব্রাহিম বলেন, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় এবং কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে বোরো ধানের ভালো ফলন হয়েছে| আমরা মাঠ পর্যায়ে নিয়মিত পরামর্শ ও সহায়তা দিয়েছি| আশা করছি, কৃষকরা ভালো ফলনের সুফল পাবেন| আগামী ১০/১২ দিন আবহাওয়া ভালো থাকলে কৃষকরা তাদের উৎপাদিত সব ফসল ঘরে তুলতে পারবে|
তিনি আরও বলেন, সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রম শুরু হলে বাজারে দামের স্থিতিশীলতা আসবে| কৃষকদের যেন ন্যায্য মূল্য নিশ্চিত করা যায়, সে বিষয়ে আমরা সংশ্লিষ্টদের সঙ্গে সময় করে কাজ করছি|
এদিকে কৃষকদের দাবি, দ্রুত সরকারিভাবে ধান সংগ্রহ শুরু করা হলে তারা ন্যায্য দাম পাবেন এবং লোকসানের আশঙ্কা কমবে| সব মিলিয়ে, বাম্পার ফলন কৃষকদের মাঝে আশার সঞ্চার করলেও বাজারদর ও উৎপাদন খরচের চাপ তাদের মনে অনিশ্চয়তা তৈরি করেছে|
এমএসএম / এমএসএম
রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা
সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর
টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান
দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার
নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন
কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু
ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি
যমুনায় অভিযান: ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ, জরিমানা
লালমনিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: লক্ষ্যমাত্রা ২ লাখের বেশি শিশু
গজারিয়ার বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও মতবিনিময় সভা